হিংসার প্রতিরোধ হিংসা দিয়েই! মহাভারতের প্রসঙ্গ তুললেন দিলীপ ঘোষ

হিংসার প্রতিরোধে হিংসা! কোন পথে চললে ফল, জানালেন দিলীপ ঘোষ

হিংসা ছাড়া পৃথিবীতে কোনওদিন কোনও সমস্যার সমাধান হয়নি। ইকো পার্কে যোগ দিবসে গিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপির যুবকর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তারপর দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন বদলাও হবে, বদলও হবে।

হিংসার বদলে হিংসা

হিংসার বদলে হিংসা

দিলীপ ঘোষ এদিন বলেন, হিংসার প্রতিরোধে যদি কেউ ভাবে, মন্ত্র জপ করলে হয়ে যাবে, তাহলে লোকে তাকে নির্বোধ ও কাপুরুষ ভাববে। তিনি আরও বলেন, যারা কাপুরুষ, তারা ক্ষমার কথা বলে। একইসঙ্গে তিনি বলেন, হিংসা ছাড়া কোনও দিন কোনও সমস্যার সমাধান হয়নি। তিনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রসঙ্গও টেনেছেন।

 চিনকে জবাব দেওয়া প্রসঙ্গ

চিনকে জবাব দেওয়া প্রসঙ্গ

দিলীপ ঘোষ এদিন সকালে গিয়েছিলে ইকো পার্কে, বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে প্রথনের দিকে তিনি করোনার আবহে যোগাভ্যাসের গুরুত্ব নিয়ে কথা বলেন। কিন্তু তার পরেই, তিনি বলেন, যে যে ভাষা বোঝে, তাকে সেই ভাষায় জবাব দেওয়া উচিত। তিনি বলেন, আজ যদি চিনকে হিন্দি ডিনি ভাই-ভাই বলা হয়, তাহলে দেশের আরও কিছুটা ওরা নিয়ে নেবে।

 চিনের উদ্দেশে আগেও হুঁশিয়ারি

চিনের উদ্দেশে আগেও হুঁশিয়ারি

দিলীপ ঘোষ শনিবার গিয়েছিলেন উত্তর কলকাতার সীতারাম স্ট্রিটে চায়ে পে চর্চায় যোগ দিতে। সেখানে তিনি বলেছিলেন, ভারতকে কেউ ভয় দেখানোর চেষ্টা করলে, তার উচিত শিক্ষা পাবে।

বদলার সঙ্গে বদলের হুঁশিয়ারি

বদলার সঙ্গে বদলের হুঁশিয়ারি

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যুব বিজেপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, তারা এর বদলা চান, বদল তো হবেই। তিনি কি হুঁশিয়ারি দিচ্ছেন, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের জবাব ছিল হুঁশিয়ারি নয়, এবার কাজ করে দেখাবেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+