ফের পার্ক সার্কাস, শাহিনবাগ নিয়ে বিতর্ক মন্তব্য দিলীপ ঘোষের
ফের সিএএ বিরোধী বিক্ষোভকারীদের আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিশেষ করে তিনি পার্ক সার্কাস আর শাহিনবাগের বিক্ষোভকারীদের আক্রমণ করেন।
ফের সিএএ বিরোধী বিক্ষোভকারীদের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশেষ করে তিনি পার্ক সার্কাস আর শাহিনবাগের বিক্ষোভকারীদের আক্রমণ করেন। এই দুই জায়গায় বিক্ষোভকারীরা রয়েছেন দীর্ঘদিন ধরে। দিলীপ ঘোষ এইসব বিক্ষোভকারীদর গরিব এবং অশিক্ষিত বলে কটাক্ষ করছেন। পাশাপাশি তাঁর আরও অভিযোগ বিদেশের টাকায় আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে।

বিজেপির সাংগঠনিক বৈঠকে আক্রমণ দিলীপের
রাজ্যস্তরের নেতারা ছাড়াও দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে বিজেপির সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে আইসিসিআর-এ। সেখানেই বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। সেখানেই পার্ক সার্কাস আর শাহিনবাদের আন্দোলনকারীদের গরিব এবং অশিক্ষিত বলে কটাক্ষ করেন তিনি।

'সুবিধা নিয়ে গণতন্ত্র নেই বলে চিৎকার'
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন সুবিধা নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে চিৎকার চলছে। বিদেশের পয়সায় বিরিয়ানি খাওয়ানো চলছে।

'ভোটের লাইনে দাঁড়িয়ে দেখাচ্ছেন কাগজ'
দিলীপ ঘোষ বলেন,শাহিনবাগে বলা হয়েছিল কাগজ দেখাব না। কিন্তু তাঁরাই দিল্লিতে ভোটের লাইনে ভোটার কার্ড দেখাচ্ছেন, ভোটের কাগজ দেখাচ্ছেন।

আন্দোলনকারীদের পাশে ঐশী
পার্কসার্কাসে আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে শুক্রবার দেখা করেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। এর আগে এই মঞ্চে দেখা গিয়েছে অধীর চৌধুরী, পি চিদাম্বরম, মেধা পাটকর, স্বরা ভাস্করদের। এসেছিলেন রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব এবং ছাত্রনেতা উমর খালিদ।












Click it and Unblock the Notifications