হেমতাবাদের বিধায়কের খুনি কে, সবাই জানে! ফের সিবিআই তদন্তের দাবিতে তোপ দিলীপের

হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের একবার সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি মালদহে সাংবাদিক সম্মেলন করেন। সোমবার হেমতাবাদে যাচ্ছেন দিলীপ ঘোষ

হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের একবার সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি মালদহে সাংবাদিক সম্মেলন করেন। সোমবার হেমতাবাদে যাচ্ছেন দিলীপ ঘোষ। বিধায়কের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।

 হেমতাবাদের বিধায়কের খুনি কে, সবাই জানে

হেমতাবাদের বিধায়কের খুনি কে, সবাই জানে

দিলীপ ঘোষ দাবি করেন, হেমতাবাদের বিধায়কের খুনি কে, সবাই জানে। তাঁর পকেটে কে সুইসাইড নোট রেখেছে তা সকলের জানা। কটাক্ষ করে তিনি বলেছেন, বিষয়টি শুরু জানে না পুলিশ এবং রাজ্য সরকার।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

দিলীপ ঘোষ বলেন, সিবিআই তদন্ত করলেই সব কিছু সামনে চলে আসবে। তিনি দাবি করেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আত্মহত্যার নাম দিয়ে কে তাঁকে হত্যা করেছে।

১৩ জুলাই সকালে দেহ উদ্ধার

১৩ জুলাই সকালে দেহ উদ্ধার

১৩ জুলাই সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দাবি করে তাঁর পকেট থেকে সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়। সিআইডি তদন্তভার নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে।

পরিবারের সঙ্গে দেখা করবেন দিলীপ ঘোষ

পরিবারের সঙ্গে দেখা করবেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ রবিবার মালদহে সাংগঠনিক বৈঠক করেন। সোমবার তিনি হেমতাবাদ যাবেন। বিধায়কের পরিবারের সঙ্গে কথা বলবেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+