নারী পাচারের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
নারী পাচারের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
তৃণমূল কংগ্রেস নেতা ধরম পাসোয়ানের পানশালায় নারী পাচারের অভিযোগে জলপাইগুড়ি থেকে গ্রেফতার বিজেপি নেতা রবি কুমার। গত ১৬ জুলাই ধরম পাসোয়ানে পানশালায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি গায়িকাকে গ্রেফতার করেছিল পুলিস। তার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড জাল বলে জানতে পারে পুলিস।

অভিযোগ ওই বাংলাদেশি গায়িকাকে জাল আধার কার্ড তৈরি করে দিতে সাহায্য করেছিল খড়গপুরের বিজেপি নেতা রবি কুমার।
জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় তাকে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই ধরনের কাজ তৃণমূল নেতারাই করেছে। কারণ বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে তাধের ভোটার এবং আধার কার্ড তৈরি করে দেওয়া তৃণমূল কংগ্রেস নেতাদেক পক্ষেই সম্ভব। বিজেপির আদর্শ এবং নীতি একে সমর্থন করে না। তবে দোষীর যোগ্য শাস্তি হওয়া উচিত বলে জানিয়েছেন লকেট।












Click it and Unblock the Notifications