জ্যোতিপ্রিয়র যোগ্যতা নিয়ে প্রশ্ন, কে বেশি জনপ্রিয় তুলনা ব্যারাকপুরের সাংসদ অর্জুনের

এবার জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢোকানোর হুমকি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ভোটের ফল থেকেই প্রমাণিত কে বেশি জনপ্রিয়। অর্জুন সিং জ্যোতিপ্রি. মল্লিকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এবার তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ঢোকানোর হুমকি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ভোটের ফল থেকেই প্রমাণিত কে বেশি জনপ্রিয়। অর্জুন সিং জ্যোতিপ্রি. মল্লিকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

কে বেশি জনপ্রিয় তুলনা দিলেন অর্জুন

কে বেশি জনপ্রিয় তুলনা দিলেন অর্জুন

জ্যোতিপ্রিয় মল্লিক না অর্জুন সিং, কে বেশি জনপ্রিয়, তার উত্তর দিলেন অর্জুন সিং। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বলা যায়, গাঁইঘাটায় ২৭ হাজার ভোটে পিছিয়ে ছিলেন জ্যোতিপ্রিয়। আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ্ডা আর পুলিশের মোকাবিলা করে জয় পেয়েছেন।

মমতার তাঁবেদারি করে মন্ত্রী

মমতার তাঁবেদারি করে মন্ত্রী

অর্জুন সিং দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁবেদারি করে মন্ত্রী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্জুন সিং।

 সার্কাসের জোকার জ্যোতিপ্রিয়

সার্কাসের জোকার জ্যোতিপ্রিয়

অর্জুন সিং বলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে শুধু জোকার বললে ভুল হবে। তিনি তো সার্কাসের জোকার।

সরকার যাওয়া সময়ের অপেক্ষা

সরকার যাওয়া সময়ের অপেক্ষা

অর্জুন সিং-এর দাবি রাজ্যের সরকারের পতন সময়ের অপেক্ষা। নৈহাটির বিস্ফোরণ নিয়ে তিনি ফের এনআইএ তদন্তের দাবি করেছেন। তাঁর প্রশ্ন এনআইএ তদন্ত করতে রাজ্য সরকারের কেন বাধছে।

সারাদিন লুঙ্গি ড্যান্স সন্ধেতেই শেষ, কটাক্ষ অর্জুনের

সারাদিন লুঙ্গি ড্যান্স সন্ধেতেই শেষ, কটাক্ষ অর্জুনের

অর্জুন সিংকে প্রশ্ন করা হয়েছিল ভাটপাড়া নিয়ে। সেখানে তিনি বলেন, তৃণমূল সারাদিন লুঙ্গি ড্যান্স করল, আর সন্ধেতেই তা শেষ। এলাকায় তৃণমূলের রাজনীতি নিয়ে প্রশ্ন করেন অর্জুন সিং। তিনি বলেন, তিনি সাংসদ হয়েছেন, ছেলে হয়েছে বিধায়ক। তারপরেও তৃণমূল বলছে এলাকায় তাঁর(অর্জুন) কোনও প্রভাব নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+