মুখ্যমন্ত্রী স্টেটাস নিয়ে আক্রমণ অর্জুন সিংয়ের, জানালেন জোকারের সঙ্গে তুলনার কারণ

নিজের পূর্বতন নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জোকারের মতো আচরণ করছেন।

নিজের পুরনো দলনেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জোকারের মতো আচরণ করছেন। প্রসঙ্গ মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে লড়াইয়ে মঞ্চ থেকে ক্যা ক্যা ছিঃ ছিঃ বলে স্লোগান তুলেছিলেন। সেই স্লোগানকেই কটাক্ষ করেছেন অর্জুন সিং।

নাগরিকত্ব আইন নিয়ে লড়াই রাজনৈতিক, বললেন অর্জুন

নাগরিকত্ব আইন নিয়ে লড়াই রাজনৈতিক, বললেন অর্জুন

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, নাগরিকত্ব আইন নিয়ে লড়াইটা রাজনৈতিক। কিন্তু সেই লড়াইয়ে ক্যা ক্যা ছিঃ ছিঃ এনে জোকারের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী।

রেলের জমিতে পাট্টা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা

রেলের জমিতে পাট্টা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমিতে বসতিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন। সেই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্জুন সিং। তিনি বলেন, রেলের যত জমি আছে, তার ওপর যদি কোনও কাজ করা যায়, তাহলে দেশের লোকের ভাল হবে। কিন্তু উনি বলছেন পাট্টা দিয়ে দেবেন। অর্জুন সিং কটাক্ষ করে বলে, নিজের যে জমি রয়েছে, তাতেই পাট্টা দিন না।

মমতা প্রধানমন্ত্রী হতে চান বলেই বিরোধিতা

মমতা প্রধানমন্ত্রী হতে চান বলেই বিরোধিতা

অর্জুন সিং-এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চান। তাই সিএএ নিয়ে বিরোধিতা করে যাচ্ছেন। অর্জুন সিং কটাক্ষ করে বলেন, উনি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু তিনি তা করতে গিয়ে পাকিস্তানের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিয়ে দিতে চাইছেন।

'সিপিএম আমলে পাট্টা দেওয়া হত, তৃণমূলের সময় বন্ধ হয়েছে'

'সিপিএম আমলে পাট্টা দেওয়া হত, তৃণমূলের সময় বন্ধ হয়েছে'

অর্জুন সিং-র অভিযোগ যেসব কলোনি রয়েছে, তাতে সিপিএম-এর সময় পাট্টা দেওয়া হলেও, তৃণমূলের সময় তা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+