কারণ দিয়ে মমতাকে মিথ্যাবাদী বললেন অর্জুন সিং, নাম না করে তৃণমূল বিধায়ককে আক্রমণ
মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন অর্জুন সিং। এছাড়াও সরকারি মঞ্চ থেকে সিএএ বিরোধিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাম না করে তৃণমূল বিধায়ককে তোলাবাজ বলে আক্রমণ করেছেন অর্জুন সিং।
মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এছাড়াও সরকারি মঞ্চ থেকে সিএএ বিরোধিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাম না করে তৃণমূল বিধায়ককে তোলাবাজ বলে আক্রমণ করেছেন অর্জুন সিং।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
অর্জুন সিং বহু বছর আগেকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হুমকির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সেই সময় কংগ্রেসে ছিলেন তিনি। সুলতান আহমেদ, শংকর সিং, অধীর চৌধুরীকে টিকিট দেওয়া হলে তিনি গলায় ফাঁস দেবেন। ঘটনাটি ঘটেছিল আলিপুর ট্রেজারি বিল্ডিং-এর কাছে। দিদিমনি নিজের শাল দিয়ে গলায় ফাঁস দিচ্ছেন, আর তাঁরা(অর্জুন) দিদিকে টানছেন, গলায় ফাঁস দেবেন না। সেই শংকর সিং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। সেই সুলতান আহমেদ দলের সাংসদ ছিলেন। অর্জুন সিং-এর কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ওখান থেকে শুরু হয়, এখানেই শেষ হয়।

'বাপ-ব্যাটার জমানত জব্দ করতে পারেননি'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাপ ব্যাটার জমানত জব্দ করবেন। কিন্তু তিনি তা পারেননি। এলাকায় তিনতিনটে মিটিং করেও তিনি কিছুই করতে পারেননি। বলেছেন অর্জুন সিং।

'নৈহাটিতে ঢুকতে ২৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করাতে হচ্ছে'
অর্জুন সিং বলেন, নৈহাটির পরিস্থিতি এমনই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈহাটি উৎসবে যেতে গেলে আগে ২৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করাতে হচ্ছে। বিষয়টি নিয়ে তৃণমূলের পাশাপাশি প্রশাসনকেও কটাক্ষ করেছেন অর্জুন সিং।

নাম না করে তৃণমূল বিধায়ককে তোপ
নাম না করে নৈহাটির তৃণমূল বিধায়কের দিকে তোপ দাগেন অর্জুন সিং। তাঁকে তোলাবাজ বলেও সম্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ। কোথায় কত তোলা উঠছে, বালির লরি থেকে কত টাকা আসছে সবই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলে দাবি করেছেন অর্জুন সিং।












Click it and Unblock the Notifications