মুকুল-জল্পনার মাঝেই বিজেপির অন্দরে 'লবি বাজি' নিয়ে বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার

মুকুল- জল্পনার মাঝেই বিজেপির অন্দরে 'লবি বাজি' নিয়ে বিস্ফোরক পোস্ট অনুপমর হাজরার

মুকুল রায়ের এদিন তৃণমূল ভবনের পথে যাত্রার সময় থেকেই বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছে। রীতিমতো গুঞ্জন শুরু হয়ে যায় যে তৃণণূল ভবনে এদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফের ঘাসফুলের পতাকা তুলে নেহেন সপুত্র মুকুল রায়। এদিকে, ঘটনার কথা সামনে আসতেই বহু বিজেপি নেতা ক্ষোভ উগড়ে দিয়েছেন।

 অনুপমের পোস্ট

অনুপমের পোস্ট

বিজেপির অন্দরে 'লবিবাজি' প্রসঙ্গ তুলে এদিন দুপুর ২ টো নাগাদ একটি ফেসবুক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম রায়। সেখানে তিনি লেখেন 'নির্বাচন চলাকালীন ২/১ জন নেতাকে নিয়ে অতি মতামাতি করা হয় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি!!! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীও মিসিং!!! '

প্রসঙ্গে 'লবি বাজি'

প্রসঙ্গে 'লবি বাজি'

এদিন বিজেপির এই তরুণ তুর্কীর বক্তব্য যে ক্ষোভের সুর স্পষ্ট তাও বোঝা গিয়েছে পোস্ট থেকে। অনুপম লিখেছেনস ' এখনও সময় আছে লবিবাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো'-র। ফলে বিজেপির অন্দরে যে ভোটের পূর্ববর্তী মান অভিমানের বক্তব্য উঠে এসেছিল, তা ফের একবার ভোট পরবর্তী পর্যায়ে অনুপমের বক্তব্যে স্পষ্ট হতে শুরু করল।

'বেসুরো' তকমা দেবেন না

'বেসুরো' তকমা দেবেন না

যদিও এই পোস্টের সঙ্গেই অনুপম রায় লিখেছেন, দলের সম্পর্কে তিনি এহেন কথা বলছেন বলে কেউ যেন তাঁকে 'বেসুরো' তকমা না দেন। তাঁর দাবি 'নোংরা লবিবাজি বন্ধ করার উদ্দেশেই এই বার্তা।'

বিজেপিতেই আছেন

বিজেপিতেই আছেন

অনুপম রায় এদিন স্পষ্ট করেছেন যে বিজেপির অন্দরমহল সম্পর্কে এই বার্তা দেওয়ার জন্য তাঁকে যেন কেউ 'বেসুরো' ভেবে না বসেন। তিনি জানান বিজেরির খারাপ সময়ে যোগ দিয়েছিলেন তিনি, আর বিজেপিতেই তিনি থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+