পাখির চোখ ২০২১! প্রধানমন্ত্রীর বিশেষ চিঠির সঙ্গে মমতার ব্যর্থতার তালিকা নিয়ে প্রচার শুরু বিজেপির
পাখির চোখ ২০২১! প্রধানমন্ত্রীর বিশেষ চিঠির সঙ্গে মমতার ব্যর্থতার তালিকা নিয়ে প্রচার শুরু বিজেপির
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দরজায় দরজায় প্রচার শুরু করেছে বিজেপি। এই প্রচারে প্রত্যেক বাড়িতে গিয়ে বিজেপির নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর একটি করে চিঠি তুলে দিচ্ছেন। সেই চিঠিতে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মাইল ফলক তুলে ধরা হয়েছে।

দরজায় দরজায় চিঠি বিজেপি
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে দরজায়, দরজায় প্রচারের জন্য। এই প্রচারে প্রধানমন্ত্রীর একটি করে চিঠি তুলে দেওয়া হচ্ছে। সেখানে কেন্দ্রের সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে।

প্রচারে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কথাও
অন্যদিকে এই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরা হচ্ছে। বিশেষ করে করোনার মোকাবিলায় ব্যর্থতা আর আম্ফানের ত্রাণ বন্টনে অসাম্যের কথা তুলে ধরা হচ্ছে।

কন্টাইনমেন্ট জোন ছাড়া সর্বত্র প্রচার
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, কন্টাইনমেন্ট জোন ছাড়া সর্বত্রই মানুষের কাছে পৌঁছে যেতে চেষ্টা করছে বিজেপি। উদ্দেশ্য একটাই প্রধানমন্ত্রী বার্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। সাধারণভাবে বুথ পর্যায়ের কর্মীদের এই কাজের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কন্টাইনমেন্ট জোনে সোশ্যাল মিডিয়া কিংবা মেল করে এই চিঠি পাঠানো হচ্ছে।

বিজেপির প্রচারে আয়ুষ্মাণ ভারত ও কিষাণ সম্মান নিধি
বিজেপি তাদের প্রচারে আয়ুষ্মাণ ভারত ও কিষাণ সম্মান নিধির কথাও তুলে আনছে। সারা দেশে এই প্রকল্প চালু থাকলেও, রাজ্য সরকারের বাধায় এই দুই প্রকল্পে সুবিধা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছনো যাচ্ছে না বলে প্রচারে অভিযোগ তোলা হচ্ছে।












Click it and Unblock the Notifications