রাতারাতি দলবদলে প্রার্থী হয়ে ‘শিক্ষা’ পেয়েছেন অনেকে, সাফল্যের হারের মুখ পুড়েছে বিজেপির

রাতারাতি দলবদলে প্রার্থী হয়ে ‘শিক্ষা’ পেয়েছেন অনেকে, সাফল্যে্র হারের মুখ পুড়েছে বিজেপির

শুধু দল ভাঙিয়ে যে ভোটে জেতা যায় না, তা আবার প্রমাণ করে দিল একুশের বিধানসভা। এবার ভোটের আগে যে যোগদান মেলার বাহার দেখিয়েছিল বিজেপি, তাতে তৃণমূলের জয়ের আশা ক্ষীণ মনে হচ্ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙনের ফলে ভেঙে না পড়ে বিশ্বাস রেখেছিলেন মানুষের প্রতি। সেইমতো বিপুল জনসমর্থন সরকারে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একুশের ভাঙনে তৃণমূলের কোনও ক্ষতিই হয়নি!

একুশের ভাঙনে তৃণমূলের কোনও ক্ষতিই হয়নি!

মুকুল রায় বিজেপিতে যোগদানের পরই তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যাওয়ার প্রবণতা বেড়েছিল। যদিও তিনি বিজেপিতে যোগদান করে যে দাবি করেছিলেন, তা ফলপ্রসূ হয়নি। বরং ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে খানিক লাভবান হয়ছিল বিজেপি। কিন্তু একুশের ভাঙনে তৃণমূলের কোনও ক্ষতি হয়নি প্রায়।

আর অন্য দলে গিয়ে প্রার্থী হতে যাবেন না নিশ্চয়

আর অন্য দলে গিয়ে প্রার্থী হতে যাবেন না নিশ্চয়

একুশের ভাঙনে তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়েছেন ৩৪ জন। তাদের মধ্যে জিতেছেন মাত্র ৫ জন। হেরেছেন ২৯ জন প্রার্থী। এরপর কেউ দল ছেড়ে অন্য দলে গিয়ে প্রার্থী হতে যাবেন না নিশ্চয়। এবার অনেকেই শুধু প্রার্থী হতেই গিয়েছিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে রয়েছেন বরিষ্ঠ মাস্টারমশায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বও।

অনেক প্রশ্ন রেখে গিয়েছে এবারের দলবদল

অনেক প্রশ্ন রেখে গিয়েছে এবারের দলবদল

শুধু প্রার্থী হতে যাওয়া নেতারা তো হেরেছেনই। হেরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো জনপ্রিয় মুখরাও। শুভেন্দু অধিকারীর মুখ রক্ষা হয়েছে কোনওরকমে। বিতর্কিত জয় পেয়েছেন তিনি। কিন্তু অনেক প্রশ্ন রেখে গিয়েছে এবারের দলবদল। প্রতিদিন যোগদান মেলা করেও যে বিজেপির ভাঁড়ে মা ভবানী দশা, তা দেখিয়েছে একুশের নির্বাচন।

রাতারাতি বিজেপির প্রার্থী হয়ে গিয়েছিলেন, তারপর...

রাতারাতি বিজেপির প্রার্থী হয়ে গিয়েছিলেন, তারপর...

বিজেপিতে এবার ভিড় জমিয়েছিলেন মূলত তৃণমূল থেকে আসা নেতারা। অনেকে তো রাতারাতি বিজেপির প্রার্থী হয়ে গিয়েছিলেন। যে ৩৪ জন এবার বিজেপির প্রার্থী হয়ছিলেন, তাঁদের ২৮ জনই তৃণমূলের। সিপিএমের ৫ আর কংগ্রেসের ১ জন এবার প্রার্থী হয়েছিলেন। জিতেছেন মাত্র ৫ জন। তাঁদের মধ্যে তিনজন তৃণমূলের, দুজন সিপিএমের।

দলবদলুদের প্রার্থী করে মুখ পুড়েছে বিজেপির

দলবদলুদের প্রার্থী করে মুখ পুড়েছে বিজেপির

বিজেপি তৃণমূলে ভাঙন ধরিয়েই সাফল্যের হাসি হেসেছিল। কিন্তু তা যে ভোটের সাফল্য এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না, তার প্রমাণ দিয়েছেন এবারের নির্বাচন। আরএসএসের নিষেধ সত্ত্বেও যোগদান মেলা করে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। দলবদলুদের প্রার্থী করে মুখ পুড়েছে বিজেপির। তাই আদি বিজেপিরা এখন মুচকি হাসছেন!

কারা জিতলেন, কারা হারলেন বিজেপিতে গিয়ে

কারা জিতলেন, কারা হারলেন বিজেপিতে গিয়ে

দলত্যাগীদের মধ্যে বিজেপির প্রার্থী হয়ে জিতেছেন শুধু শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, পার্থসারথি চট্টোপাধ্যায়, তাপসী মণ্ডল ও শঙ্কর ঘোষ। আর হারার তালিকা দীর্ঘতর। সেখানে হেভিওয়েটদের মধ্যে রয়ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+