বিজেপির রাজ্য দফতর বন্ধ থাকছে বাংলায়! মুকুলের আশঙ্কাই শেষে সত্যি হয়ে গেল
বিজেপির সদর দফতর বন্ধ হয়ে গেল বাংলায়! মুকুলের আশঙ্কাই শেষে সত্যি হয়ে গেল
মুকুল রায় আশঙ্কা করেছিলেন। সেই কারণেই তিনি সাফ জানিয়েছিলেন বিজেপির সদর দফতরে আর আসবেন না। তিনি নতুন অফিস খুঁজছেন সল্টলেকে বা নিউটাউনে। তাঁর আশঙ্কার সাত দিন কাটতে না কাটতেই বিজেপির রাজ্য সদর দফতরে তালা পড়ল বলে। সাধারণ নেতা-কর্মীদের জন্য বন্ধ করে দেওয়া হল এই অফিস!

বন্ধ বিজেপির সদর কার্যালয়
২০২১ বিধানসভা নির্বাচন সামনে। কিন্তু করোনার গ্রাসে ডগে উঠেছে মিটিং, মিছিল, সভা। জনসভায় নিষেধাজ্ঞার জেরে বিজেপি বেছে নিয়েছে্ ভার্চুয়াল সমাবেশকে। সম্প্রতি ভার্চুয়াল ব়্যালিতেই জোর দিয়েছে বিজেপি। বিশাল জমায়েত না হলেও বিজেপি সদর দফতরে নেতাকর্মীরা আসছিলেন। কিন্তু করোনার থাবায় তাও বন্ধ হয়ে গেল।

করোনার হানায় বন্ধ অফিস
করোনা এখন এসে গিয়েছে বিজেপির সদর দফতরের দোরগোড়ায়। মুরলিধর সেন লেনে বিজেপির অফিস, তার উল্টো দিকে গলিতেই করোনা হানা দিয়েছে। তার ফলে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে বিজেপির সদর দফতর বন্ধ রাখা হচ্ছে। খবু প্রয়োজন ছাড়া নেতা-কর্মীদের আসলে নিষেধ করা হয়েছে সদর দফতরে।

মুকুলের পর দিলীপও আসবেন না
মুকুল রায় আগেই বলেছেন তিনি আসবেন বিজেপির সদর দফতরে. কারণ ওই অফিস খুব ঘিঞ্জি এলাকায়। তারপর তিনি কেন্দ্রীয় নেতা, তাঁর প্রতিদিন আসার দরকারও নেই। তিনি আলাদা অফিসে বসে পরিকল্পনা প্রস্তুত করবেন। আবার দিলীপ ঘোষও এখন আসতে পারবেন না অফিসে। তিনি বাড়ি পরিবর্তন করেছেন।

বিজেপি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে
তবে অফিস বন্ধ হলেও বিজেপি কর্মসূচি চালিয়ে যাবে। করোনা সংক্রমণ রুখতেই রাজ্য বিজেপি অফিস বন্ধ করার পরিকল্পনা করে। বিজেপি এই মর্মে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে। অফিস বন্ধ করেও তাঁরা কর্মসূচি চালিয়ে যাবে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications