‘এগিয়ে বাংলা’য় মমতার রাজ্যের এগিয়ে থাকার নমুনা দিল বিজেপি, নজরে পরিসংখ্যান
‘এগিয়ে বাংলা’য় মমতার রাজ্যের এগিয়ে থাকার নমুনা দিল বিজেপি, নজরে পরিসংখ্যান
করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্য সরকার তথ্য লুকোচ্ছে বলে প্রথম থেকে অভিযোগ করে আসছে বিজেপি। এবার সেই তথ্য লুকনোর অভিযোগকে পাথেয় করেই তীব্র খোঁচা দিলেন বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। তৃণমূল সরকারের 'এগিয়ে বাংলা' প্রকল্পকে কটাক্ষ করে তিনি টুইট করে দেখালেন কতটা এগিয়ে বাংলা।

রাজ্যের এগিয়ে থাকার নমুনা
তিনটি টেবিল টুইটারে পোস্ট করে বিজেপি নেতা দেখালেন তৃণমূল সরকার কতটা এগিয়ে রেখেছে বাংলাকে। করোনা ভাইরাসের আবহে তিনি তুলে ধরলেন কোভিড রোগ নির্ণয় পরীক্ষার সংখ্যা, কোভিডে সুস্থতার হার আর কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর হার। দেশ ও ১১ রাজ্যের পরিসংখ্যান গ্রাফিক্স করে তিনি দেখালেন রাজ্যের এগিয়ে থাকার নমুনা।

কোভিড রোগ নির্ণয়ের পরীক্ষায়
কোভিড রোগ নির্ণয়ের পরীক্ষা সংখ্যায় রাজ্যের অবস্থান ১১ রাজ্যের মধ্যে সবথেকে কম বলে দেখানো হয়েছে এই গ্রাফিক্সে। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, মদ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এমনকী বিহারেরও পরে বাংলা। পরীক্ষায় সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ুর অবস্থান।

কোভিডে সুস্থতার হারেও
কোভিডে সুস্থতার হারেও বাংলা এক ধাপ উপরে রয়েছে। ওই ১১ রাজ্যের মধ্যে রাজ্যের স্থান দশম স্থানে। সবার নীচে রয়েছে মহারাষ্ট্র। সুস্থতার হারে সবার থেকে উপরে কর্ণাটক। তারপরেই আছে রাজস্থান, তারপর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি। সার্বিক দেশের নিরিখেও অনেক পিছিয়ে বাংলা

কোভিড-১৯ মৃত্যুর হারে
কোভিড-১৯ বা করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর হারে বাংলার স্থান সবার উপরে। অন্যান্য রাজ্য বংলার ধারে-কাছেও নেই। মৃত্যুর হার সবথেকে কম বিহারে। তারপর রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। বাংলার নিচে রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাট। সমগ্র দেশের নিরিখে এই সংখ্যা তিনগুণ বেশি।












Click it and Unblock the Notifications