শোভনের তৃণমূলে ফেরার পথ মসৃণ হচ্ছে! ‘বিকল্প’ ভাবনায় মাস্টারস্ট্রোক বিজেপির

শোভনের তৃণমূলে ফেরার পথ মসৃণ করছে বিজেপি! ‘বিকল্প’ ভাবনায় মাস্টারস্ট্রোক

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও শোভন চট্টোপাধ্যায় সক্রিয় হননি। এখনও তিনি তৃণমূলমুখীই রয়ে গিয়েছেন। বিজেপি শতচেষ্টা করেও তাঁকে আসরে নামাতে পারেননি। কলকাতা পুরসবার মুখ করতে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত শোভনের পিছনে পড়েছিল, কিন্তু সদুত্তর মেলেনি। তাহলে শোভনের ভবিষ্যৎ কী? বিজেপির রাজ্য কমিটি তা অনেকটাই স্পষ্ট করে দিল।

মুকুলের পর তৃণমূলত্যাগী হেভিওয়েট শোভনই

মুকুলের পর তৃণমূলত্যাগী হেভিওয়েট শোভনই

বিজেপির কমিটিতে স্থান পাননি শোভন চট্টোপাধ্যায়, ঠাঁই পাননি শোভন-বান্ধবী বৈশাখীও। উভয়কেই ব্রাত্য রাখা হয়েছে। অথচ মুকুলের পর তৃণমূলের সবথেকে হেভিওয়েট শোভনই বিজেপিতে যোগদান করেছিলেন। এবং কলকাতা পুরসভার মুখ করে তোলার মতো একজন নেতা পেয়েছিল বিজেপি।

দিলীপের হাতে সংবর্ধনাই শেষ বিজেপি সফর শোভনের

দিলীপের হাতে সংবর্ধনাই শেষ বিজেপি সফর শোভনের

কিন্তু শোভন বিজেপিতে যোগ দিয়েও নিষ্ক্রিয় থেকে গিয়েছেন। বঙ্গ বিজেপিতে তাঁর বনিবনা হচ্ছিল না। কেন্দ্রীয় অফিসে গিয়ে বিজেপিতে যোগদান আর ফিরে দিলীপের হাতে সংবর্ধনাই শেষ বিজেপি সফর শোভনের। তারপর অনেক বুঝিয়েও মান ভাঙানো যায়নি তাঁর। বাধ্য হয়েই বিজেপি খোঁজ করে চলেছে বিকল্পের।

শোভনের বিকল্প ভেবে রেখেছে বিজেপি

শোভনের বিকল্প ভেবে রেখেছে বিজেপি

আর এই বিকল্প খোঁজার উদ্যোগেই ভেসে এল অন্য এক নাম। তিনি হলেন সব্যসাচী দত্ত। সব্যসাচীকে বঙ্গ বিজেপির সম্পাদক করা হয়েছে। ফলত রাজনৈতিক মহল মনে করছে, তিনিই হতে পারেন কলকাতা পুরসভার বিজেপির মুখ। শোভনের বিকল্প ভেবে রেখেছে বিজেপি। তাই গুরুত্ব বাড়ানো হয়েছে তাঁর।

শোভনের তৃণমূল গমনের পথ অনেটাই প্রশস্ত

শোভনের তৃণমূল গমনের পথ অনেটাই প্রশস্ত

আর বঙ্গ বিজেপির এহেন সিদ্ধান্ত শোভনের তৃণমূল গমনের পথ অনেটাই প্রশস্ত করে দিয়েছে। শোভন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এখন তাঁর সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। তিনি বিজেপি ছেড়ে অনায়াসে যেতে পারবেন তৃণমূলে। বিজেপি নিয়ে তাঁর আর ছ্যুৎমার্গ থাকবে না। শোভনকে বিজেপি অনেকটা স্বাধীন করে দিল এই সিদ্ধান্তে।

শোভন জল্পনা বাড়িয়েছেন, অপেক্ষা বেড়েছে বিজেপির

শোভন জল্পনা বাড়িয়েছেন, অপেক্ষা বেড়েছে বিজেপির

সম্প্রতি কলকাতা পুরসভার মুখ বাছতে গিয়েও শোভনের দ্বারস্থ হন বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি। কিন্তু তাতেও সাড়া দেননি শোভন চট্টোপাধ্যায়। বরং বারেবারে তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়েছে। তিনি নিজে জল্পনা বাড়িয়েছেন, জল্পনা বাড়িয়েছেন বান্ধবী বৈশাখী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও নানা কথায় সেই জল্পনায় পারদ চড়িয়েছেন।

বিজেপির ভাবনায় শোভনের পরিবর্ত সব্যসাচী

বিজেপির ভাবনায় শোভনের পরিবর্ত সব্যসাচী

আর শোভনের পর বিজেপিতে যোগদান করেন সব্যসাচী দত্ত। শোভনের মতো তাঁরও পুরসভার মেয়র পদের অভিজ্ঞতা রয়েছে বিস্তর। তাই শোভনের পরিবর্তনে মুকুল অনুগামী ও মুকুলঘনিষ্ঠ বলে পরিচিত সব্যসাচীকে মেয়র পদে ভাবা যেতেই পারে। আর তা যে বঙ্গ বিজেপি ভাবছে না, তা একেবারেই নয়।

শোভনের পথ মসৃণ করে দিল বিজেপি

শোভনের পথ মসৃণ করে দিল বিজেপি

তাই দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির রাজ্য কমিটতে একজন সম্পাদক হয়ে সব্যসাচী দত্তের উত্থান হয়েছে। এখানেই শেষ নয়, পরবর্তী সময়ে কলকাতা পুরসভার ভোটে তাঁকে সামনের সারিতে দেখা যেতেই পারে। বিজেপির এই সিদ্ধান্ত শোভনের তৃণমূলে ফেরার পথকেও অনেকটা মসৃণ করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+