দলীয় কার্যালয়ে ঢুকে যুবককে সপাটে চড়, টালিগঞ্জের বিজেপি প্রার্থীর কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়া
দলীয় কার্যালয়ে ঢুকে যুবককে সপাটে চড়, টালিগঞ্জের বিজেপির প্রার্থী কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়া
দলীয় কার্যালয়ে ঢুকে যুবককে সপাটে চড় মারলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবুলের এই কীর্তি। রানিকুঠিতে প্রচারে গিয়ে এই কীর্তি করেছেন বিজেপি প্রার্থী। ভিডিতে দেখা গিয়েছে প্রচার চলাকালীন হঠাৎই এক যুবককে টেনে পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে সপাটে চড় মারেন বিজেপি প্রার্থী।

যুবককে চড় বাবুলের
টালিগঞ্জে প্রচারে গিয়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচার চলাকালীন বাবুলকে উদ্দেশ্য করে কটূক্তি করেন একযুবক। বাবুল তাঁকে থামতে বলার পরে তিনি থামতে চাননি। তারপরেই মেজাজ হারিয়ে বাবুল তাঁকে ধরে নিয়ে সোটা বিজেপি কার্যালয়ে যান। সেখানে তাঁকে সপাটে চড় মারেন বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের সামনেই এই ঘটনা ঘটায় ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বাবুলের অভিযোগ
বাবুল সুপ্রিয়র অভিযোগ নিজেরা হারবে বুঝতে পেরেই বহিরাগতদের দিয়ে উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অশান্তির পরিবেশ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তিনি অভিযোগ করেছেন দলবদলী কিছু লোক আছেন যাঁরা বিভীষণের কাজ করছেন। আবার কিছু মির্জাফর রয়েছেন। তাঁরাই গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। বাবুলের এই মন্তব্য নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

বাবুলকে ঘিরে বিক্ষোভ
এর আগে একাধিকবার ভবানীপুরে গেলে বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এককাধিকবার এই ঘটনা ঘটেছে। ভবানীপুরে ধাবায় চা খেয়ে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন বাবুল সুপ্রিয়। এমনকী বাবুল প্রচারে গিয়েও ভবানীপুরে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। টালিগঞ্জে অরূপকে হারাতে বাবুলকে প্রার্থী করেছে বিেজপি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বাবুল সুপ্রিয়র এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল িমডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে নেটিজেনরা। ভোটের আগে বাবুল সুপ্রিয়র এই কীর্তি ভাইরাল হওয়া. চাপ বেড়েছে বিজেপি শিবিরে। তারা অস্বস্তিতে পড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications