ময়নায় হামলার জের, আজ থেকেই ওয়াই প্লাস ক্যাটিগরি নিরাপত্তা বিজেপির অশোক দিন্দাকে

ময়নায় হামলার জের, আজ থেকেই ওয়াই প্লাস ক্যাটিগরি নিরাপত্তা বিজেপির অশোক দিন্দাকে

ভোটের আগের দিন ময়নার বিজেপি প্রার্থাী অশোক দিন্দাকে ওয়াই প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়া হল। তাঁর সঙ্গে আজ থেকে থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। ২০ জন সিআরপিএফ জওয়ান নিরাপত্তা দেবেন অশোক দিন্দাকে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল প্রচার সেরে ফেরার পথে ময়নায় হামলা চালানো হয় অশোক দিন্দার ওপর। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

আক্রান্ত অশোক দিন্দা

আক্রান্ত অশোক দিন্দা

ময়নার শেষ বেলার প্রচারে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। নুসরত জাহানের রোড শো থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। অশোক দিন্দার গাড়িতে ইট ছুড়ে হামলা চালানো হয়। অশোক দিন্দার পিঠেও আঘাত লাগে। শেষে এসডিও অফিসে ঢুকে কোনও রকমে আত্মরক্ষা করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। অশোক দিন্দার সঙ্গে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

কমিশনের রিপোর্ট তলব

কমিশনের রিপোর্ট তলব

ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার উপর হালার ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে নুসরত জাহান রোড শো করছিলেন ময়নায়। সেখান থেকেই দিন্দাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর তৎপর হয়ে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ করেছে। মহিলাদলের সিআইকে বদলি করা হয়েছে। সরানো হয়েছে হলদিয়ার এসডিপিওকেও।

 বিশেষ নিরাপত্তা দিন্দাকে

বিশেষ নিরাপত্তা দিন্দাকে

এই ঘটনার পরেই অশোক দিন্দাকে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ থেকে দিন্দার সঙ্গে থাকবেন ২০ জন সিআরপিএফ জওয়ান । একই সঙ্গে দিন্দার সঙ্গে থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। আগামিকাল ময়নায় ভোট গ্রহন। দ্বিতীয় দফায় বাড়তি নজর থাকছে। কমিশন বেশি তৎপর দ্বিতীয় দফার ভোট নিয়ে। দুই মেদিনীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।

নন্দীগ্রামে ভোট

নন্দীগ্রামে ভোট

আগামিকাল নন্দীগ্রামে ভোট। ইতিমধ্যেই সেখানে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নাকা চেকিং চলছে নন্দীগ্রামে। একই সঙ্গে হেলিকপ্টারে নজরদারিও চালানো হচ্ছে। নন্দীগ্রামে ভোটের আগেরদিনই দুই অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগে হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআইকে সরানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+