তৃণমূলের প্রাক্তনীকেই মমতার বিরুদ্ধে প্রার্থী করবে বিজেপি! জল্পনায় উঠে আসছে যে নাম
তৃণমূলের প্রাক্তনীকেই মমতার বিরুদ্ধে প্রার্থী করবে বিজেপি! জল্পনায় উঠে আসছে যে নাম
ভবানীপুরে উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে বড় চমক। নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াইয়ের পর ভবানীপুরেও আরও একটা দ্বৈরথ হতে পারে। বিজেপির পরিকল্পনা তৃণমূলের প্রাক্তনীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়া করানোর। ভবানীপুরে বিজেপি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁকা জমি দেবে না, তা তাঁদের পরিকল্পনাতেই স্পষ্ট।

ঘরের মেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী
উপনির্বাচন ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস জোর প্রচারে নেমে পড়েছে। ঘরের মেয়ে ঘরে ফিরেছে বলে প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের সম্ভাবনা তুলে ধরছেন তৃণমূলকর্মীরা। তাঁদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাঁকেই প্রার্থী করুক বিজেপি, ঘরের মাঠে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হবে তাঁকে।

মমতার বিরুদ্ধে প্রার্থীপদে বিরাট চমক দেওয়ার পরিকল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কে হবেন বিজেপি প্রার্থী তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি মমতার বিরুদ্ধে প্রার্থীপদে বিরাট চমক দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় গেরুয়া হাওয়া উড়িয়ে যেভাবে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছেন, তারপর বিজেপি প্রার্থী নির্বাচনে অন্য ভাবনা চিন্তা শুরু করবেই।

মমতা বনাম শুভেন্দুর হাইভোল্টেজ লড়াইয়ের পর
শনিবার ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূল। আর তাঁর বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী পদে মনোনয়ন দেয় তা নিয়ে শুরু হয়েছে চর্চা। মমতার বিরুদ্ধে বিজেপি বড় চমক দিতে পারে। রাজনৈতিক মহল মনে করছে, নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর হাইভোল্টেজ লড়াইয়ের পর উপনির্বাচনে আরও এক দ্বৈরথ আসন্ন।

অবাঙালি ভোটব্যাঙ্কের কথা ভেবে প্রার্থী দীনেশ!
রাজনৈতিক মহলের ভাবনা, মমতার গড়ে বিজেপি কোনও তৃণমূল-ত্যাগী নেতাকে প্রার্থী করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে অবাঙালি ভোট রয়েছে অনেক। সেই অবাঙালি ভোটব্যাঙ্কের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল-ছুট দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি।

মমতার বিরুদ্ধে যোগ্য প্রার্থীও হতে পারেন দীনেশ
বিজেপি মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যোগ্য প্রার্থীও হতে পারেন দীনেশ ত্রিবেদী। তারপর তাঁর গুজরাটি যোগ রয়েছে। আর ভবানীপুরে গুজরাটি-সহ বহু অবাঙালি ভোট রয়েছে। সেই ভোটে যদি থাবা বসানো যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলা যেতে পারে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সঙ্গী দীনেশ ত্রিবেদী। শুভেন্দু বনাম মমতার পর মমতা বনাম দীনেশ ত্রিবেদীও হাইপ্রোফাইল লড়াইয়ের পর্যায়ে পড়বে।

বিজেপি একটা চমকে ভরা মুখ বাছতে চলেছে ভবানীপুরে
তবে ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে শুধু দীনেশ ত্রিবেদীই নন, আরও অনেকের নাম ভাসছে। সেই তালিকায় রয়েছে- বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের নাম, রয়েছে ২০২১-এ বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া রুদ্রনীল ঘোষের নাম। ভাসছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামও। মোট কথা বিজেপি একটা চমকে ভরা মুখ বাছতে চলেছে ভবানীপুরে।












Click it and Unblock the Notifications