শুভেন্দুতেই আস্থা রাখল বিজেপি, ঘোষণা বিরোধী দলনেতার নাম, বিধানসভায় সর্বশক্তি দিয়ে লড়াইয়ের প্রস্তুতি
শুভেন্দুতেই আস্থা রাখল বিজেপি, ঘোষণা বিরোধী দলনেতার নাম, বিধানসভায় সর্বশক্তি দিয়ে লড়াইয়ের প্রস্তুতি
বিজেপির বিরোধী দলনেতা নির্বাচিত হলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রতিযোগিতায় মুকুল রায় থাকলেও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকেই সমর্থন জানান অধিকাংশ জয়ী বিধায়ক। তারপরেই সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীকে বিধানসভা বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছে বিজেপি। এক প্রকার মুকুলের কূটনীতিতে ভরসা না করে শুভেন্দুর জনপ্রিয়তায় এবার ভরসা রাখল বিজেপি।

দলের দৈনিক হতে চান মুকুল
মুকুল রায় জয়ী হলেও সর্বভারতীয় সহ সভাপতির নেতৃত্বে তেমন আস্থা দেখাতে পারল না বিজেপি। তার মূল কারণ বোধ হয় রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের নেপথ্যে মুকুলকেই দায়ী করেছে একাংশ। সেকারণেই নাড্ডা রাজ্যে আসার পরেও মুকুলকে কোথাও দেখা যায়নি। এমনকী মমতার শপথের দিন বিজেপি পার্টি অফিসে শপথের দিনে ছিলেন না মুকুল রায়। যদিও পরে মুকুল রায় জানিয়েছিলেন তিনি দলের সৈনিক হিসেবেই কাজ করতে চান।

বিরোধী দলনেতা শুভেন্দু
শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীতেই আস্থা রাখল বিজেপি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামই চূড়ান্ত করল বিজেপি। হেস্টিংসে বিজেপির বৈঠকে প্রথমে মুকুল রায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। তাতে ২২ জন সমর্থন জানা। তারপরেই জানতে চাওয়া হয় তাঁদের অন্য কেউ পছন্দের রয়েছেন কিনা। তাতে শুভেন্দুর নাম প্রস্তাব করা হয়। অধিকাংশের সমর্থ শুভেন্দু অধিকারীর দিকে ছিল বলেই তাঁকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়।

মান রেখেছেন শুভেন্দু
নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইটে শুভেন্দুই মুখ রক্ষা করেছেন বিজেপির। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এক প্রকার চ্যালেঞ্জ জিতে নিয়েছেন তিনি। শুভেন্দুর সেই জয়ের পুরস্কার হিসেবেই তাঁকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈিতর মহল।

নন্দীগ্রামে গণনায় কারচুপি
নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে হেরেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতা অভিযোগ করেছেন নন্দীগ্রামো ভোট গণনায় কারচুপি করা হয়েছে। এই নিয়ে কমিশনে পূনর্গণনার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই দাবি খারিজ করে দেয় কমিশন। নন্দীগ্রামের গণনা নিয়ে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications