অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দিলীপ ঘোষ! সোশ্যাল মিডিয়ায় ঘোর দ্বন্দ্ব তৃণমূল বনাম বিজেপির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পরিবর্তে বিজেপি রাজ্য সভাপতির ছবি ব্যবহার করে কুৎসা প্রচার করায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পরিবর্তে বিজেপি রাজ্য সভাপতির ছবি ব্যবহার করে কুৎসা প্রচার করায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি। বিজেপির যুব মোর্চার তরফে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীকে গ্রেফতারের দাবি তোলা হয়। এই ছবি-দ্বন্দ্বে বর্তমানে উত্তাল রাজ্য-রাজনীতি।

বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ

অভিযোগ, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে একটি ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বাকযুদ্ধ চলছে বিজেপি ও তৃণমূলের। সমালোচনার ঝড়ও বইছে। ওই ছবিতে বিবেকানন্দের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার কলরা হয়েছিল বলে অভিযোগ।

ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে পাল্টা দিলীপ ঘোষের ছবি সুপার কম্পোজ করে বসানো হয় বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করে ফুটছে রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় বইছে।

দলের নামে দুর্নাম ছড়াতেই

দলের নামে দুর্নাম ছড়াতেই

বিজেপির অভিযোগ, দলের নামে দুর্নাম ছড়াতেই তৃণমূল এইসব করছে। অভিষেকের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়তে হওয়ায় পাল্টা অপপ্রার চালাতে দিলীপ ঘোষের ছবি ব্যবহার করা হয়েছে। এইভাবে ছবি ব্যবহার করে স্বামীজিকে্ অপমান করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ অস্বীকার

তৃণমূলের অভিযোগ অস্বীকার

তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, তারা সাফ জানিয়ে দিয়েছে, এটা তাঁদের কাজ নয়। ওই জায়গায় দিলীপ ঘোষের ছবি ব্যবহার করতে তাঁদের রুচিতে বাধে। এই ছবি এডিটে তৃণমূলের কোনও হাত নেই। এমন রুচি তৃণমূলের হবে না। কারা এই কাজ করেছে, তা শীঘ্রই প্রমাণ হয়ে যাবে।

তৃণমূলের আরও দাবি

তৃণমূলের আরও দাবি

তৃণমূলের আরও দাবি, সেদিনের মিছিলে ৯০ শতাংশ ছবি বিবেকানন্দের ছিল। কযেকটি ব্যানার তারা দলের নেতাদের ছবি লাগিয়ে করেছিলেন। তা নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অহেতুক সমালোচনা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+