খড়দহে দুই বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ, হাবড়ায় দেহ উদ্ধার, কাঁচড়াপাড়ায় তৃণমূল নেতাকে মার
খড়দহে দুই বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ, হাবড়ায় দেহ উদ্ধার, কাঁচড়াপাড়ায় তৃণমূল নেতাকে মার
সকাল থেকে উত্তপ্ত খড়দহ। ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তাঁদের মারধর করা হয় বলে দাবি করেছেন বিজেপি। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপির এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে বেশ কিছুক্ষণ বুথের বাইরে তুমুল অশান্তি তৈরি হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ভোটের সকালেই হাবরায় উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ। ডোবার ধারে উদ্ধার হয়েছে যুবকের দেহ। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি যুবকের মাথার পিছনে আঘাত রয়েছে। তার কোনও রাজনৈতিক পরিচয় রয়েেছ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।












Click it and Unblock the Notifications