বৃষ্টির কোপে বিশ্বকর্মার মূর্তির দামে কোপ, ক্ষতির মুখে রাজ্যের প্রতিমা শিল্পীরা
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো শুরু হয়ে যাবে গোটা রাজ্যে। সকাল থেকে চলছে মূর্তির বাজার। বাজারে চাহিদা থাকলেও দাম কমাতে বাধ্য হচ্ছেন প্রতিমা শিল্পী এবং ব্যবসায়ীরা। কারণ সেই বৃষ্টি।
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো শুরু হয়ে যাবে গোটা রাজ্যে। সকাল থেকে চলছে মূর্তির বাজার। বাজারে চাহিদা থাকলেও দাম কমাতে বাধ্য হচ্ছেন প্রতিমা শিল্পী এবং ব্যবসায়ীরা। কারণ সেই বৃষ্টি। দফায় দফায় বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বকর্মার মূর্তি। সেকারণে অর্ধেক দামেই বিক্রি করে দিতে হচ্ছে একাধিক মূর্তি।

ব্যববসায়ীরা জানিয়েছেন যে বিশ্বকর্মার মূর্তির দাম ২০০০ টাকা ছিল সেটা ১০০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করে দিতে হচ্ছে। অর্ধেকরও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। এতটাই খারাপ অবস্থা যে অনেকে মূর্তি তৈরির খরচটাও পাচ্ছেন না। রাত যত বাড়বে তত কম দামে ছেড়ে দিতে হবে মূর্তিগুলি।
কারণ সকালে এই মূর্তির আর কোনও দামই থাকবে না। এই নিেয় রীতিমতো উদ্বেগে রয়েছেন তাঁরা। এই মূল্যবৃদ্ধির বাজারে মূর্তি তৈরির খরচটাও যদি না আসে তাহলে পথে বসতে হবে তাঁদের। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে।
শহরের বিভিন্ন বাজারে সন্ধে থেকে মূর্তি কেনার ঢল নেমেছে। চলছে ফলের বাজারও। চড়া দামে বিক্রি হচ্ছে ফল, সবজি। এক কথায় অগ্নি মূল্য বাজার।












Click it and Unblock the Notifications