লকডাউনে কড়া প্রশাসন, স্ত্রীর কথা শুনে প্রথম দিনেই ৫০০ টাকা জরিমানায় বাধ্য হলেন মাঝ বয়সী
লকডাউনে কড়া প্রশাসন, স্ত্রীর কথা শুনে প্রথম দিনেই ৫০০ টাকা জরিমানায় বাধ্য হলেন মাঝ বয়সী
রবিবার সকাল থেকে রাজ্য জুড়ের শুরু হয়েছে লকডাউন (lockdown)। তবে রাজ্য সরকারের তরফে সরাসরি লকডাউন বলা হয়নি। বলা হয়েছে নিষেধাজ্ঞা আর বিধিনিষেধের কথা। সকাল ৭-১০ টা বাজার খোলা ছিল। তারপরেই অনেক জায়গাতেই তা বন্ধ করতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। নিয়ম না মানায় অনেকের কাছ থেকে জরিমানাও (fine) আদায় করা হয়।

বাজারে বাজারে উপচে পরা ভিড়
একেতে রবিবার। তারওপরে এদিন থেকেই লকডাউনের শুরু। তাই সকাল থেকেই বাজারে ভিড় করেছিলেন সাধারণ মানুষজন। বেশিরভাগ ক্ষেত্রেই কোভিড বিধি মানতে দেশা যায়নি দোকানি থেকে শুরু করে সাধারণ মানুষকে। মুখে মাস্ক থাকলেও এক্ষেত্রে দূরত্ব বিধি মানতে দেখা যায়নি বেশিরভাগ মানুষকে।

রাস্তায় নাকা চেকিং
সময় সকাল ১০ টা পেরিয়ে যেতেই রাস্তায় রাস্তায় কড়া নাকা চেকিং শুরু করে পুলিশ। বাজারে বাজের চলে অভিযান। পুলিশ লাঠি উচিয়ে বাজার বন্ধ করে দেয়। নির্দেশিকা না মানায় দোকানি থেকে ক্রেতা কোথাও আটক করে জরিমানা আদায় করা হয়। আবার কোথাও গ্রেফতারও করা হয়। যদিও এব্যাপারে সাধারণ মানুষকে পুলিশের প্রশংসা করতেই দেখা গিয়েছে।

জরিমানা আদায়
ঘড়ির কাটা তখন সাড়ে দশটা। স্কুটারে গিরিশ পার্ক দিয়ে বাড়িতে ফিরছিলেন বিজয় দাস নামে এক মাঝবয়সী। স্কুটারে ছিল ব্যাগ ভর্তি বাজার। সময় পেরিয়ে যাওয়ায় পুলিশ তাঁর পথ আটকায়। ওই ব্যক্তি কারণ হিসেবে বলেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আর মানিকতলা বাজারে গিয়েছিলেন, তাই দেরি। পুলিশ এই ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করে।

স্ত্রী বলেছিলেন, সাড়ে দশটা পর্যন্ত বাজার খোলা
শনিবার সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল সকাল ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত বাজার খোলা থাকবে। বেশি সময় খোলা থাকবে দুধের দোকান। সব বথেকে বেশি সময় খোলা থাকবে ওষুধের দোকান। বিজয় দাস নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি নিজে খবর খেয়াল করেননি। তাঁর স্ত্রী বলেছিলেন, বাজার খোলা সাড়ে ১০টা পর্যন্ত। ফলে একথা বলা যায়, স্ত্রীর কথায় কান দিয়ে লকডাউনের প্রথম দিয়েই ৫০০ টাকা জরিমানা দিতে হল ওই ব্যক্তিকে।












Click it and Unblock the Notifications