বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন
ভোটের আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুসারে, ভোট পরিচালনার সাথে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীদের পারিশ্রমিক এবং ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, প্রিসাইডিং অফিসারদের প্রতিদিনের ভাতা ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সেই একভাবে পোলিং অফিসারদের ক্ষেত্রেও ২৫০ টাকা থেকে বাড়িয়ে প্রতিদিন ৪০০ টাকা করা হয়েছে। কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ভাতাও বাড়িয়ে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি, চতুর্থ শ্রেণির কর্মীদের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধি করা হয়েছে। যেখানে আগে ২০০ টাকা করে দেওয়া হত, সেখানে এখন সেই টাকা বেড়ে ৩৫০ টাকা করে প্রতিদিন দাঁড়িয়েছে। অন্যদিকে আবার, কন্ট্রোল রুম অথবা কল সেন্টারে যে সমস্ত কর্মীরা যুক্ত রয়েছেন তাদের জন্য এককালীন ভাতা ১০০০ টাকা বাড়ানো হয়েছে। অ্যাকাউন্টিং, ভিডিয়ো নজরদারি এবং অন্যান্য সহায়ক টিমের কর্মীদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে। ক্লাস ১ এবং ২ স্তরের কর্মীরা আগে ১২০০ টাকা করে পেতেন কিন্তু এখন থেকে তাঁরা এককালীন ৩০০০ টাকা করে পাবেন। ক্লাস ৩ কর্মীদের ক্ষেত্রেও ভাতা বাড়িয়ে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা করা হয়েছে। মাইক্রো অবজার্ভারদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ ১০০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।
এছাড়াও, ভোটের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত পুলিশ, কর্মী, হোমগার্ড এবং ভ্রাম্যমাণ টিমের সদস্যরা রয়েছেন তাঁদের টিফিনের ভাতা বড় পরিমানে বাড়ানো হয়েছে। আগে যেখানে ১৫০ টাকা করে দেওয়া হত, এখন তা বাড়িয়ে প্রতিদিন ৫০০ টাকা করা হয়েছে।
উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রেও নতুন করে ভাতা চালু করা হয়েছে। এখন থেকে ডেপুটি ডিইও-দের জন্য অন্তত এক মাসের বেসিক বেতনের সমান সম্মানী নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের ক্ষেত্রেও ভাতা বাড়ানো হয়েছে। অল্প সময়ের জন্য দায়িত্বে থাকলে সেই ভাতা বেড়ে ৪০০০ টাকা হয়েছে, আর দীর্ঘ সময় দায়িত্বে থাকলে সাপ্তাহিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। ঠিক একইভাবে এসআই, ইন্সপেক্টর স্তরের কর্মীদের ক্ষেত্রেও তাদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
মনে করা হচ্ছে যে, ভোটের কাজে যুক্ত কর্মীদের জন্য এই ভাতা বৃদ্ধি অনেক বড় স্বস্তির খবর।
-
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
কমিশনের দফতরে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের, ফর্ম ৬ বিপুল সংখ্যায় জমা পড়া নিয়ে উদ্বেগ -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications