পুরসভার পাশাপাশি এগিয়ে আসতে চলেছে দুই কর্পোরেশনের ভোটও!

পুরসভার পাশাপাশি এগিয়ে আসতে চলেছে দুই কর্পোরেশনের ভোটও!

সম্ভবত এগিয়ে আসছে বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনের নির্বাচন। মেয়াদ শেষ হওয়ার আগেই এই দুই পুরনিগমের নির্বাচন করিয়ে নিতে পারে রাজ্য সরকার। আগামী এপ্রিলে রাজ্যের যে ১১২টি পুরনিগম এবং পুরসভার নির্বাচন হওয়ার কথা তার সঙ্গে এই দুই কর্পোরেশনের নির্বাচন করিয়ে ফেলতে পারে রাজ্য সরকার।

পুরসভার পাশাপাশি এগিয়ে আসতে চলেছে দুই কর্পোরেশনের ভোটও!

নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে এ বছরের অক্টোবর মাসে৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এই দুই কর্পোরেশনের ভোট এগিয়ে আসতে পারে৷ এপ্রিলে কলকাতা পুরসভার সঙ্গেই হতে পারে বিধাননগর ও আসানসোলের পুরভোটও।

আগামী ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনের তরফে সংরক্ষণ খসড়া এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যে সমস্ত পুরসভায় এপ্রিলে ভোট হবে, তাদের আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা, বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করা হবে৷

রাজ্য নির্বাচন কমিশন সূত্র বলছে, সব পুরসভা ও কর্পোরেশনের সংরক্ষণ সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে, তার মধ্যে বিধাননগর এবং আসানসোল কর্পোরেশনও রয়েছে৷ এই কারণেই ধারণা করা হচ্ছে ওই দুই কর্পোরেশনের ভোটও অক্টোবর থেকে এপ্রিল মাসে এগিয়ে আসতে পারে।

কমিশন সূত্রে খবর, বিধাননগর এবং আসানসোল কর্পোরেশন ওয়ার্ড সংরক্ষণ নিয়ে যখন খসড়া তালিকা তৈরি হচ্ছে, তখন ওখানেও ভোট হওয়ার ইঙ্গিত বা সম্ভাবনা তো থাকছেই। কমিশনও ওখানে ভোট করতে তৈরি হচ্ছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+