ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত বাংলায়,গ্রেফতার হলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য
কলকাতা, ২ সেপ্টেম্বর : শ্রমিক আইন নিয়ে এনডিএ সরকারের প্রস্তাবিত নীতি বদলের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন বাম ও কংগ্রেসের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। যদিও এই ধর্মঘের মোকাবিলায় তৎপর রাজ্য পুলিশ ও প্রশাসন। ধর্মঘটের মোকাবিলায় তৎপর রাজ্যের পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোয় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। [ বনধ বানচাল করতে রাতে অফিসেই থাকার নির্দেশিকা রাজ্য সরকারের]

কোথায় কী খবর মিলছে তা একনজরে দেখে নেওয়া যাক
- সাধারণ ধর্মঘটে অশান্ত যাদবপুর। এইট বি বাসস্ট্যান্ডে সিপিএম-এ মিছিলে বাধা।
- কান্দিতে সিটুর মিছিসে হামলা। অভিযোগ তৃণমূলের দিকে। ধর্মঘটীদের সঙ্গে তৃণমূলের ধ্বস্তাধস্তির অভিযোগ।
- ধর্মঘটে মাথা বাঁচাতে বাস চালকদের হেলমেট দিল সিএসটিসি। যাদবপুর সহ কলকাতার বিভিন্ন অঞ্চলে সিএসটিসি বাসের চালকদের দেখা গেল হেলমেট পড়ে বাস চালাতে।
- শিয়ালদহ ও হাওড়ার ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি প্রায় নেই। চরম দুর্ভোগে যাত্রীরা।
- রাস্তায় সরকারি বাস পুরোদমে থাকলেও বেসরকারি বাস হাতে গোনা। তবুও বাস যে পরিমাণে রয়েছে বাসযাত্রীরা সেই তুলনায় নগন্য।
- অবরোধ ঘিরে সোদপুর স্টেশনে উত্তেজনা। অবরোধকারীদের লক্ষ্য করে যাত্রীরা পাথর ছোঁড়ে। পাথকেক আঘাতে আহত মহিলা অবরোধকারী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।
- করুণাময়ীতে সিপিএমের মিছিল আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ মিছিলকারীদের। বামসমর্থনকারী কয়েকজন মহিলা সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
- জামুড়িয়ায় হকি স্টিক নিয়ে মিছিলে তৃণমূলের কর্মী ও সমর্থকরা।
- শিলিগুড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ধর্মঘটের সমর্থনে মিছিল করায় গ্রেফতার সিপিএম নেতা জীবেশ সরকার।
- চুঁচুড়ার আখন বাজারে সিপিএমের জোনাল অফিসে হামলা তৃণমূলের। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে।
- বাঁকুড়ায় কুস্থলমোড়ের গঙ্গাজল ঘাটে ধর্মঘটকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষ।
- লেক গার্ডেন্সে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ।
- মৌলালিতে সিপিএম-এর অবরোধ। অবরোধ কর্মসূচীতে উপস্থিত বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র।
- অভিযোগ, কংগ্রেস নেতা আব্দুল মান্নানের গাড়িতে হামলা চালায় সিপিএম সমর্থককা।
- আক্রান্ত হড়িহরপুরের বিধায়ক। বিধায়ককে বাঁচাতে গিয়ে হাত ভাঙল নিরাপত্তারক্ষীদের।
- ধর্মতলার চৌমাথার মোড়ে এসইউসিআই-এর মহিলা কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হল এলাকা। পুলিশ ও ধর্মঘটীদের মধ্যে প্রায় খণ্ডযুদ্ধ বাধে।
- ধর্মঘটের সমর্থনে মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে আক্রান্ত প্রাক্তন সাংসদ মউনুল হাসান।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications