ভোরে উদ্ধার তাজা বোমা, রাতভর পুলিশি পিকেট, আজও থমথমে ভাঙড়
বৃহস্পতিবারের গোলমালের পর এদিনও স্বাভাবিক হয়নি ভাঙড়ের পরিস্থিতি। এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে।
বৃহস্পতিবারের গোলমালের পর এদিনও স্বাভাবিক হয়নি ভাঙড়ের পরিস্থিতি। এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে। পোলেরহাট-অনন্তপুরের কাছে এদিন ভোরেও তাজা বোমা উদ্ধার হয়েছে। গ্রামবাসীরাই বোমা উদ্ধার করে তা জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করেছেন।

বৃহস্পতিবার রাতভর পুলিশি টহল চলেছে এলাকায়। বিভিন্ন জায়গায় পুলিশি পিকেটও ছিল। যে এলাকায় বৃহস্পতিবার দুষ্কৃতীরা তিনটি গাড়ি জ্বালিয়ে দিয়েছিল, সেই এলাকা বেশ থমথমে। গাড়িগুলি এখনও রাস্তায় পড়ে রয়েছে।
বৃহস্পতিবার পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ভূমি ও ভূমি রক্ষা আন্দোলনকারীদের মিছিলে চালানো হয় বোমা, গুলি। ঘটনায় অভিযোগের তির শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুই পক্ষেরল মোট ৫ জন আহত হয়েছেন বলে খবর।
ভাঙড় ভূমি ও ভূমিরক্ষা কমিটি পাওয়ার গ্রিডের জমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন করছে। সেইমতো বৃহস্পতিহবার বাইক মিছিল বের করেছিল আন্দোলনকারীরা। সেই মিছিল নতুনহাট থেকে শুরু হয়ে লাউহাটি, শিখরপুর, বৈদিক ভিলেজ, পোলেরহাট, শ্যামনগর হয়ে ফের নতুনহাটে এসে শেষ হওয়ার কথা ছিল। শিখরপুর পার করে মিছিল অনন্তপুরে এলে সেখানেই আন্দোলনকারীদের বোমা ও গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করা হয় ও গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
-
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
রায়গঞ্জের সভায় বিজেপি, আরএসএস ও তৃণমূলকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
নবাগত প্রফুল, শাকিবের বোলিং দাপট! রাজস্থানকে ৫৭ রানে হারাল হায়দরাবাদ -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা?












Click it and Unblock the Notifications