Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

By-Election Result 2021 LIVE: ভবানীপুরের পরে জঙ্গিপুর, সমসেরগঞ্জেও তৃণমূলের বিজয়রথ অব্যাহত

এই কেন্দ্রের অন্যতম প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। আর প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বলা বাহুল্য, এই প্রিয়াঙ্কাই ভোট পরবর্তী হিংসা মামলার আবেদন

রাজ্যের বিধানসভা নির্বাচন মিটলেও উপ নির্বাচন ঘিরে নয়া উত্তেজনা বাংলার রাজনীতিতে। বিশেষত কেন্দ্রের নাম যখন ভবানীপুর তখন শাসক-বিরোধী দু'জনের জন্যই এই উপ নির্বাচন একটা প্রেস্টিজ ফাইট।

এই কেন্দ্রের অন্যতম প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। আর প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বলা বাহুল্য, এই প্রিয়াঙ্কাই ভোট পরবর্তী হিংসা মামলার আবেদনকারী। তাই লড়াই কতটা জোরদার, তা বলার অপেক্ষা রাখে না।

এছাড়া রয়েছেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। এই উপ নির্বাচনের ফলাফলের দিকে তাই নজর গোটা রাজ্যের। এই নির্বাচনের ফল ঠিক করে দিতে পারে, কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ভবানীপুর ছাড়াও আরও দুই কেন্দ্রে উপ নির্বাচন হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর উপ নির্বাচন হয়েছে ভবানীপুর, জঙ্গিপুর ও সামসেরগঞ্জে। প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে নজরে থাক এক প্রতিবেদন-

বিধানসভার উপনির্বাচনের ফলাফল

Oct 03, 2021, 11:28 pm IST

এন্টালিতে ৫৮২৫৭ ভোটে হারের পরে এবার ভবানীপুরে তিনি হারলেন ৫৮৮৩৫ ভোটে
Oct 03, 2021, 11:27 pm IST

২০২১-এ নিজের রেকর্ড নিজেই ভাঙলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল
Oct 03, 2021, 5:53 pm IST

ভবানীপুরে প্রিয়াঙ্কার ভোট শতাংশ ২২.২৯।
Oct 03, 2021, 5:34 pm IST

ভবানীপুর ভোট জিতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত।
Oct 03, 2021, 5:13 pm IST
ওড়িশা

১৭ তম রাউন্ডের শেষে বিজেডির রুদ্রপ্রতাপ মহারথী ৬৭,৯২৫ টি ভোট পেয়েছেন।
Oct 03, 2021, 5:12 pm IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুরের ৭ ওয়ার্ডে লিড পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Oct 03, 2021, 5:10 pm IST
পশ্চিমবঙ্গ

সমসেরগঞ্জে ২৬ হাজার ৩৮৪ ভোটে জয়ী তৃণমূল। জয় পেলেন আমিরুম ইসলাম।
Oct 03, 2021, 4:49 pm IST
পশ্চিমবঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৭৫ শতাংশের বেশি।
Oct 03, 2021, 4:45 pm IST
পশ্চিমবঙ্গ

জঙ্গিপুরে ৯২ হাজার ৬১৩ ভোটে জয়ী জাকির হোসেন।
Oct 03, 2021, 4:07 pm IST

'আমি ম্যান অফ দ্য ম্যাচ' বললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, মমতার পোক্ত জমিতে তিনি ভোট লড়ে ২৫ হাজার ভোট পেয়েছেন। ফলে সেই নিরিখে ভবানীপুর নির্বাচনে তিনি ম্যান অফ দ্য ম্যাচ।
Oct 03, 2021, 3:26 pm IST
ওড়িশা

বিজেডির প্রার্থী পিপলিতে রুদ্রপ্রসাদ মহারথী ১৪,২১২ ভোটে এগিয়ে রয়েছেন।
Oct 03, 2021, 3:25 pm IST
পশ্চিমবঙ্গ

জঙ্গিপুরে জাকির হোসেনের দখলে ৮৩ হাজারের বেশি ভোট। সমসেরগঞ্জে আমিরুল ইসলাম পেয়েছেন ৬৫ হাজারের বেশি ভোট।
Oct 03, 2021, 2:41 pm IST

বাংলার ভোটের সময় ষড়যন্ত্র হয়েছে , বলে অভিযোগ মমতার।
Oct 03, 2021, 2:41 pm IST
পশ্চিমবঙ্গ

ভোটের জয়ে দুর্গতদের সেবায় নিয়োজিত করার বার্তা মমতার।
Oct 03, 2021, 2:40 pm IST

৫৮ হাজার ৩৮৯ ভোটে ভবানীপুরে ব্যবধান বাড়িয়ে জয়ী মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই জানিয়ে দিলেন ৩০ অক্টোবরের উপনির্বাচনের প্রার্থীদের নাম। বাকি রয়েছে গোসাবা কেন্দ্রের প্রার্থীদের নাম।
Oct 03, 2021, 2:18 pm IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুর: ২১ রাউন্ড শেষে ২০১১ সালের রের্ড ভেঙে মমতা বন্দ্যোপধ্যায় ৫৮ হাজারের বেশি ভোটে জিতে গেলেন ভবানীপুর থেকে।
Oct 03, 2021, 2:13 pm IST

মমতা বন্দ্যোপাধ্যায় জিততেই উৎসবের মেজাজ ভবানীপুর থেকে কালীঘাটে।
Oct 03, 2021, 2:10 pm IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুর: রেকর্ড গড়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী মমতা>
Oct 03, 2021, 1:59 pm IST
পশ্চিমবঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এদিন বিজয়োল্লাসে মাতেন। তিনি জানান, তৃণমূল ছাড়া কোনও দলের 'বেস' নেই বাংলায়।
Oct 03, 2021, 1:48 pm IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুরে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় রেকর্ডের দিকে এগোচ্ছে মমতার দাপুটে ভোট অঙ্ক।
Oct 03, 2021, 1:12 pm IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুর: দুর্গার গতিতে এগোচ্ছে মমতার ভোট অঙ্ক। বড় রেকর্ডের পথে তৃণমূল নেত্রী যাচ্ছেন বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
Oct 03, 2021, 1:04 pm IST
পশ্চিমবঙ্গ

জঙ্গিপুরে ৩১ হাজার ভোটে এগিয়ে জাকির হোসেন। সমসেরগঞ্জে ৬ হাজারে এগিয়ে তৃণমূল।
Oct 03, 2021, 12:52 pm IST
পশ্চিমবঙ্গ

৩৬, ৪৫৭ ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Oct 03, 2021, 12:46 pm IST
ওড়িশা

পিপলিতে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেডি প্রার্থী রুদ্রপ্রতাপ মহারথী।
Oct 03, 2021, 12:43 pm IST

তিন কেন্দ্রে নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল। জয়োল্লাস বাংলার কোণে কোণে।
Oct 03, 2021, 12:41 pm IST
পশ্চিমবঙ্গ

করোনা পরিস্থিতিতে ভোটের গণনার পর কোনও বিজয় মিছিল যাতে বের না করা হয়, তার জন্য নির্বাচন কমিশনের চিঠি পৌঁছল পশ্চিমবঙ্গ সরকারের কাছে।
Oct 03, 2021, 12:13 pm IST

৩৩ হাজার ৯৮২ ভোটে এগিয়ে রয়েছেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
Oct 03, 2021, 12:02 pm IST

জঙ্গিপুরে ২০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, সমসেরগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইতে ৫ হাজার ভোটে এগিয়ে ঘাসফুল শিবির।
Oct 03, 2021, 12:01 pm IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুর উপনির্বাচনে ৩১ হাজার ৬৪৫ ভোটে এগিয়ে বিজয় নিশান ওড়ানোর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়।
Oct 03, 2021, 11:40 am IST
পশ্চিমবঙ্গ

ভবানীপুর কেন্দ্র থেকে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+