ব্র্যান্ড মোদীর বিরুদ্ধে তৃণমূলের বড় 'জয়', নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ফের ধাক্কা খেল কেন্দ্র

চার রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে নির্বাচন আসন্ন। আর কয়েকদিনের মধ্যেই সেখানে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। এই আবহে এবার আদর্শ আচরণ বিধি মেনে কোভিড টিকার সংশাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। শুধু মাত্র ভোটমুখী রাজ্যগুলির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে।

এর আগে পেট্রোল পাম্পে মোদীর হোর্ডিং ঘিরে সরগরম হয়েছিল বাংলা

এর আগে পেট্রোল পাম্পে মোদীর হোর্ডিং ঘিরে সরগরম হয়েছিল বাংলা

এর আগে পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোর্ডিং ঘিরে ভোটের মুখে সরগরম হয়েছিল বাংলা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি খতিয়ে দেখার পর কমিশন তৃণমূলের দাবি মেনে নেয়। সেই কারণে রাজ্যের সমস্ত পেট্রল পাম্প থেকে প্রধানমন্ত্রীর ছবি ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য পাম্প কর্তৃপক্ষগুলিকে নির্দেশও দিয়েছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল

নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল

কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তাদের অভিযোগ ছিল, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যজুড়ে আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে। এই অবস্থায় পেট্রোল পাম্পে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে। তাই সেই হোর্ডিং সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিল তৃণমূল।

ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ

ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ

পাশাপাশি কোভিড টিকাকরণের সংশাপত্রে প্রধানমমন্ত্রীর ছবি থাকা নিয়ে সরব হয়েছিলেন ফিরহাদ-ডেরেকরা। ভোটের আগে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং এবং ভ্যাকসিন সার্টিফিকেটে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে হোর্ডিং এবং সার্টিফিকেট থেকে মোদীর ছবি সরিয়ে নেওয়ার আর্জি জানায় ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন তৃণমূলের একটি প্রতিনিধি দল।

ব্যাকফুটে বিজেপি

ব্যাকফুটে বিজেপি

সেই অভিযোগ খতিয়ে দেখেই এবার পেট্রোল পাম্পের পর কোভিড টিকার সার্টিফিকেট নিয়ে সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। এই নির্দেশে যারপরনাই উচ্ছ্বসিত শাসক দল। এতে কিছুটা হলেও ব্যাকফুটে গেল বিজেপি। প্রচারের আরও সাধন থাকলেও এই কেন্দ্রীয় প্রকল্পগুলি য বিজেপির বড় হাতিয়ার, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+