নয়া প্রকল্পের ঘোষণা মমতার, পাঁচ হাজার টাকা থেকে বেড়ে ১০ হাজার হল ভাতার টাকা
মানুষের বিপুল রায়ে ফের একবার ক্ষমতার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই ভোটের আগে দেওয়া কথা রাখলেন তিনি গুরুত্বপূর্ণ 'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বড় এই ঘোষনায় বাংলার প
মানুষের বিপুল রায়ে ফের একবার ক্ষমতার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই ভোটের আগে দেওয়া কথা রাখলেন তিনি গুরুত্বপূর্ণ 'কৃষকবন্ধু' প্রকল্পের ভাতা বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বড় এই ঘোষনায় বাংলার প্রায় ৬০ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে আজ বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার কৃষকদের হাতে বেশ কিছু কিট তুলে দেওয়া হয়। তালিকায় রয়েছেন মেদিনীপুরের কৃষকরাও। কিটে ধানের বিজ সহ বেশ কিছু সামগ্রী রয়েছে।

ভাতা বাড়ল কৃষকবন্ধু প্রকল্পে
নতুন কৃষকবন্ধু' প্রকল্পের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভোটের আগে একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কৃষকদের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী বড়সড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল ভাতার পরিমাণ। গত কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। রাজ্য সরকারের 'কৃষকবন্ধু' প্রকল্পে এতদিন বছরে ৫ হাজার টাকা করে পেতেন কৃষকরা। এবার থেকে পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। এই সিদ্ধান্তে খুশি রাজ্যের কৃষক সমাজ। জানা যাচ্ছে, আগে যেভাবে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পড়ে যেত এখনও এই বাড়তি টাকা অ্যাকাউন্টেই পড়বে বলে জানা গিয়েছে।

ভাতা বাড়ল ক্ষেত মজুর বর্গাদারদের
কৃষকদের ১০ টাকার ভাতা দেওয়া হলেও ক্ষেত মজুর বর্গাদারদেরও নিরাশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মধ্যে এতদিন যে সমস্ত ক্ষেতমজুর রয়েছেণ তাঁদের দু হাজার টাকা দেওয়া হতো। আজ বৃহস্পতিবার নবান্নে নতুন কৃষকবন্ধু প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু নতুন প্রকল্প সেহেতু ক্ষেত মজুর বর্গাদারদের ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ হাজার টাকা থেকে চার হাজার টাকা ভাতা দেওয়া হবে তাঁদের। ক্ষেত মজুর বর্গাদারদেরও অ্যাকাউন্টে এই টাকা পড়ে যাবে।

আজ থেকেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে
ঘোষণার পর থেকেই কাজ শুরু! এই প্রকল্পে আজ বৃহস্পতিবার থেকেই কৃষকদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর তা কৃষকরা পেতেও শুরু করেছেন। তবে এই বিষয়ে সমস্ত জেলার জেলাশাসকদের দায়িত্ব নিতে বলেন মমতা। মমতা জানিয়েছেন, কেন্দ্র সব ২ একর জমি না থাকলে কৃষকদের টাকা দেয় না, কিন্তু রাজ্য সব কৃষককেই টাকা দেবে। ৬০ লক্ষ বাংলার কৃষক নয়া এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মমতা। শুধু তাই নয়, দেশের মধ্যে প্রথম এত বড় প্রজেক্ট কৃষকদের জন্য আনা হল বলেও জানিয়েছেন মমতা।

কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়েছেন কৃষকরা
বাংলায় বিজেপি ক্ষমতা দখল করতে পারেনি। তবে বাংলার কৃষকদের দেওয়া কথা রেখেছেন প্রধানমন্ত্রীও। কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়েছেন কৃষকরা। বাংলায় ভোট মিটতেই এই টাকা কৃষকদের দিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাত লক্ষের বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠায় কৃষক সম্মান নিধি প্রকল্পের পোর্টালের জন্য। আর তা করতেই বাংলার কৃষকরাও প্রধানমন্ত্রী এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেণ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যা বলা হয়েছিল টা দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications