মোদীকে চিঠি লিখছে বাংলা! ২০২১-এর আগে মমতা পড়তে চলেছেন ঘোরতর বিপাকে

বাংলা থেকে চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি।

বাংলা থেকে চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। একেবারে পরিকল্পনা কষে মোদীর দফতরে এক কোটি চিঠি পাঠানোর তোড়জোড় চলছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই সমস্ত চিঠি পৌঁছে যাবে দিল্লির দরবারে।

বাংলায় পরিবর্তন আনাই বিজেপির পাখির চোখ

বাংলায় পরিবর্তন আনাই বিজেপির পাখির চোখ

বিজেপি এবার টার্গেট করেছে বাংলাকে। লোকসভায় প্রভূত সাফল্যের পর মমতার বাংলায় পরিবর্তন আনাই বিজেপির পাখির চোখ। আর এই লক্ষ্যপূরণ বিজেপি প্রধান ইস্যু করেছে এনআরসিকে। বাংলায় এনআরসি লাগু করার বার্তা দিয়েই লোকসভা ভোটে ফায়দা তুলেছে বিজেপি। আবার ২০২১-এও একই অস্ত্রে শান দিতে চলেছে গেরুয়া শিবির।

চিঠি লেখা অভিযান শুরু হবে বিজেপির

চিঠি লেখা অভিযান শুরু হবে বিজেপির

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো কাটলেই নভেম্বর মাস থেকে চিঠি লেখা অভিযান শুরু হয়ে যাবে। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিজেপির এই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, সর্বভারতীয় সভাপতির নির্দেশ মতোই বাংলা থেকে চিঠির পাহাড় পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর দফতরে।

নাগরিকত্ব বিল পাসের দাবিতেই এই চিঠি

নাগরিকত্ব বিল পাসের দাবিতেই এই চিঠি

নাগরিকত্ব বিল পাসের দাবিতেই এই চিঠি লেখার উদ্যোগ বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশ মতো এই চিঠি-অভিযান শুরু করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগেই এই লক্ষ্যমাত্রা পূরণ করতে উদ্যোগী হচ্ছে বিজেপি।

এনআরসির পথ প্রশস্ত করাই একমাত্র উদ্দেশ্য

এনআরসির পথ প্রশস্ত করাই একমাত্র উদ্দেশ্য

চিঠির দাবি, দ্রুত নাগরিকত্ব বিল পাস করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই প্রধানমন্ত্রীর দফতের এক কোটি চিঠির ভিড় জমাতে উদ্যোগী হল বিজেপি। বিজেপির মহিলা মোর্চাই ২০ থেকে ২৫ লক্ষ চিঠি পাঠানোর গুরু দায়িত্ব নিয়েছে। নাগরিকত্ব বিল পাস করিয়ে এনআরসির পথ প্রশস্ত করাই একমাত্র উদ্দেশ্য গেরুয়া শিবির তথা কেন্দ্রের বিজেপি সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+