ঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলে
ঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলে
একুশের ঘর গোছানোর আগেই ভাঙন শুরু বিজেপিতে। গেরুয়া শিবিরে গিয়ে ভুল করেছিলেন তাই ফের ঘেরের ছেলে ঘরেই ফিরলেন। ফের তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের দাপুটে নেতা বিপ্লব মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে ঘরে ছেলেকে ফিরে নিয়ে বিপ্লব মিত্রের হাতে পতাকা তুলে দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিপ্লব মিত্রের ঘর ওয়াপসিতে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে উত্তরবঙ্গের তৃণমূল কর্মীরা।

বিপ্লব মিত্রের ঘরওয়াপসি
বিজেপিতে গিয়ে সুখে ছিলেন না। কদর করতে পারেনি বিজেপি। তাই ফের ঘরের ছেলে ঘরেই ফিরে এলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তর দিনাজপুরের দাপুেট নেতা বিপ্লব মিত্র। শুক্রবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিপ পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও সোমেন মিত্রের প্রয়াণের কারণে সেটা বাতিল করা হয়।

হাত ছাড়ছেন মুকুল অনুগামীরা
মুকুল রায়ের অনুগামী ছিলেন তিনি। তাই মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তিনিও গিয়েছিলেন বিজেপিতে। কিন্তু গত এক বছরে বিজেপির মোহ ভঙ্গ হয়েছে বিপ্লব মিত্রের। কিছুতেই গেরুয়া শিবিরে নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি। এমনকী তাঁকে যোগ্য গুরুত্বও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। তার পরেই ঘরে ফেরার সিদ্ধান্ত নেন বিপ্লব মিত্র। প্রসঙ্গত উল্লেখ্য তাঁর বিজেপিতে যোগ দানের পরেই দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি হয়েছিলেন অর্পিতা ঘোষ। একুশের ভোটের সাংগঠনিক রদবদলের অর্পিতা ঘোষকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিপ্লব মিত্রের ঘর ওয়াপসির পথ তৈরি করতেই কি অর্পিতাকে সরানো। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দর কমছে মুকুলের
মুকুল রায়কে দলে নিয়ে নেওয়া নিয়ে এখনও রাজ্য বিজেপির অন্দরে মত বিরোধ রয়েছে। দিল্লিতে সাংগঠনিক বৈঠকে মুকুলের অনুপস্থিতি জল্পনা বাড়িয়েছিল। মুকুলকে গুরুত্ব না দিয়েই রাজ্যে একুশের ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে দিলীপ ঘোষরা এমনই জল্পনা উঠে আসছিল। যদিও মুকুল রায় নিজেকে গুরুত্বপূর্ণ বলেই দাবি করে চলেছেন।

মুকুলে আস্থা হারাচ্ছেন অনুগামীরা
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর যাঁরা তাঁর হাত ধরে দল বদল করেছিলেন তাঁদের অনেকেই এখন ঘরে ফিরতে যানষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। তাহলে কী মুকুল রাজ্য বিজেপিতে কোণঠাসা হয়ে রয়েছেন। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিপ্লব মিত্রের ঘর ওয়াপসি অনেক প্রশ্ন তুলে গিয়েছে। উত্তরবঙ্গে ঘাঁটি শক্ত করতে এখন মরিয়া হয়ে উঠেছে শাসক দল।












Click it and Unblock the Notifications