Amit Shah-Bengal BJP: বিজেপিতে রাজ্য সভাপতি কে? জল্পনার মধ্যেই শাহের বাংলা সফর বাতিল

Amit Shah-Bengal BJP: বঙ্গ সফর বাতিল করলেন অমিত শাহ। মার্চের শেষ অর্থাৎ আগামী ২৯ এবং ৩০ মার্চ বাংলায় আসার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। যা খবর, শাহের বাংলা সফর পিছিয়ে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এপ্রিলের শুরুর দিকে বাংলায় আসতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি বলেই খবর। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন।

তার আগে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জোর চর্চা চলছে। এর মধ্যেই বাংলায় আসার কথা ছিল শাহের (Amit Shah-Bengal BJP) । কিন্তু শেষ মুহূর্তে হঠাত কেন সফর বাতিল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও সুকান্ত মজুমদারের দাবি, ইদের কারণেই অমিত শাহের বাংলা সফর পিছিয়ে গিয়েছে।

Amit Shah-Bengal BJP

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল। ২০০ বেশি আসনের টার্গেট ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে 'ভুতুড়ে ভোটার' নিয়ে ময়দানে তৃণমূল। যদিও ময়দানে নামা তো দূর! রাজ্য সভাপতি সহ একাধিক ইস্যুতে ল্যাজেগোবরে বঙ্গ বিজেপি। এর মধ্যেই শাহি সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ছিল আগামী ২৯ মার্চ রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ মার্চ দিনভর কর্মসূচি ছিল।

যদিও প্রকাশ্যে কোনও সভা না থাকলেও সাংগঠনিক বৈঠক সহ ব্যাক টু ব্যাক কর্মসূচি ছিল। হঠাত করে কেন নরেন্দ্র মোদীর ডেপুটির বাংলা সফর শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল তা নিয়ে জোর চর্চা হয়েছে। যদিও ইদের জন্যেই মার্চের শেষে তিনি বাংলায় আসছেন না বলে দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির তরফে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ইদের কারণে আপাতত বাংলায় আসছে না। খুব শীঘ্রই আসবেন।

বলে রাখা প্রয়োজন, ২৮-২৯ মার্চ ইদ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সময় বহু কর্মসূচি থাকে। ওই সময়ে বাংলায় শাহের রাজনৈতিক কর্মসূচি পিছিয়ে দেওয়া হচ্ছে বলেই দাবি বঙ্গ বিজেপির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলায় আসবেন বর্ষীয়ান বিজেপিনেতা। এপ্রিলের শুরুর দিকেই আসার জোর সম্ভাবনা আছে। যদিও চূড়ান্ত তারিখ এখন ঠিক হয়নি।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে বাংলায় বিজেপি রাজ্যসভাপতি নিয়ে ইতিমধ্যে কয়েক দফায় আলোচনা অমিত শাহ করেছেন বলেই খবর। আলাদা ভাবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে কথা হয়েছে। শোনা যাচ্ছিল, শাহের পশ্চিমবঙ্গ সফরের আগেই নতুন রাজ্য সভাপতি নির্বাচন করে ফেলতে চাইছে বিজেপি। বাংলায় পা রেখেই সেই নাম ঘোষণা করতেন। এমনকী আগামী রণকৌশল নিয়েও বৈঠকের কথা অমিত শাহের ছিল বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+