তৃণমূল অথবা বাম-কংগ্রেস! দলবদলের পুরনো ছকেই একুশে বাংলা জয়ের ছক কষছে বিজেপি
তৃণমূল অথবা বাম-কংগ্রেস! দলবদলের পুরনো ছকেই একুশে বাংলা জয়ের ছক কষছে বিজেপি
বিজেপিতে যোগদানের পর থেকেই মুকুল রায় জেলাস্তরে, রাজ্যস্তরে এমনকী কেন্দ্রীয় স্তরে বহু বিরোধী নেতাকে বিজেপিতে যোগদান করিয়েছেন। যার ফলাফল, গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে গত বছরের লোকসভা নির্বাচনে যার সুফল পাওয়া গিয়েছে। আগামী বছরের শুরুতেই রয়েছে রাজ্য বিধানসভা ভোট। সেখানেই মুকুল রায়ের সাংগঠনিক ক্ষমতাকে ব্যবহার করতে চাইছে বিজেপি নেতৃত্ব।

তালিকায় রয়েছেন অনেকেই
মুকুল রায় নানা সময় বারবার দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, রেখেছেন। ফলে অনেকেই যে আগামিদিনে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তা ধরে নেওয়া যেতে পারে।

দলবদলে এসেছেন অনেক হেভিওয়েট
মুকুল রায়ের হাত ধরে এখনও পর্যন্ত যে তাবড় তৃণমূল কংগ্রেস নেতারা বা অন্যান্য বাম-কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভালো কাজ করেছেন। কেউ সংগঠনের দিকটিকে শক্তিশালী করেছেন, কেউ আবার লোকসভা ভোটে প্রাণপাত লড়াই করে শাসক দল তৃণমূলকে পরাস্ত করে সাংসদ হয়েছেন।

দলছুটরাই বিজেপিতে শীর্ষে
এইসব বড় নেতাদের অনেককেই প্রাধান্য দিয়েছে খোদ বিজেপি নেতৃত্ব। তাঁদের রাজ্যের বিভিন্ন সাংগঠনিক উচ্চপদে বসানো হয়েছে। এবং আগামী ভোটে তাদের উপরই যে ভরসা করা হবে তা বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে।

ফের তৈরি হচ্ছেন মুকুল
ফলে নতুন করে ফের একবার মুকুল রায়কে দিয়ে বিরোধী দল থেকে আরও বড় নেতা মন্ত্রীদের বিজেপিতে যোগ দেওয়ানোর পরিকল্পনা করাটা মোটেও অযৌক্তিক হবে বলে মনে করছেন না বিজেপি নেতারা। কারণ এমন ছক কার্যকর হলে ভোট যত এগিয়ে আসবে, ততই শক্তিশালী হবে বিজেপি। এবং মনোবল ভাঙবে বিরোধী তৃণমূল-বাম-কংগ্রেসের। আর এভাবেই ধাক্কা দিয়ে বিশেষ করে তৃণমূলকে হীনবল করে দেওয়া সম্ভব।

বাংলা জয়ের পরিকল্পনা শুরু
এই বিষয়টিকে আন্দাজ করেই ফের একবার দল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আগামিদিনে শাসক দলের অনেক নেতা-মন্ত্রীকে বিজেপিতে যোগ দিতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।












Click it and Unblock the Notifications