মোদীর মোমবাতি জ্বালানোর আহ্বান! সমর্থনে বেলুড় মঠ, ভারত সেবাশ্রম, ইসকন
মোদীর মোমবাতি জ্বালানোর আহ্বান! সমর্থনে বেলুড় মঠ, ভারত সেবাশ্রম, ইসকন
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রবিবার রাত নটায় ৯ মিনিটের জন্য ঘরের আলো অফ করে মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের আলো জ্বালাতে আহ্বান করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধীরা এই আহ্বানের সমালোচনা করলেও এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন।

স্বাগত রামকৃষ্ণ মিশনের
ঘরের আলো নিভিয়ে মোমবাতির আলো জ্বালানোয় প্রধানমন্ত্রীর ডাককে সমর্থন করলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। বেলুড়মঠের পক্ষ থেকে বাংলা, হিন্দি ও ইংরেজিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি রাত নটায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, মোবইল কিংবা টর্চের আলো জ্বালাতে আহ্বান জানানো হয়েছে।

স্বাগত ভারত সেবাশ্রম সংঘের
ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে প্রতিটি ভক্ত, শিষ্য, অনুরাগী, পৃষ্ঠপোষকবৃন্দ এই মাঙ্গলিক প্রচেষ্টার যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সংগছনের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীজির পাশে দাড়িয়ে সবাই একই কণ্ঠে উচ্চারণ করব, ভারতবাসী একতার সূত্রে গ্রথিত।

সমর্থন ইসকনেরও
ইসকনের সভাপতি রাধারমন দাস প্রধানমন্ত্রীর আহ্বানকে সফল করতে রাত নটায় প্রদীপ জ্বালানোর আহ্বান করেছেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর আবেদন
শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রবিবার রাত নটায় নয় মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, কিংবা মোবাইলের আলো জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন। তাঁর মতে দেশে করোনা ভাইরাস জনিত অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications