ভিক্টোরিয়া কাণ্ডের পর ফের মোদী-মমতা মুখোমুখি হচ্ছেন কি! নীতি আয়োগের বৈঠক ঘিরে কোন জল্পনা

ভিক্টোরিয়া কাণ্ডের পর ফের মোদী-মমতা মুখোমুখি কি হচ্ছেন! নীতি আয়োগের বৈঠক ঘিরে কোন জল্পনা

শেষবার বাংলার ভোটে দুই যুযুধান শিবিরের নেতা নেত্রীকে একমঞ্চে দেখা গিয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালনের উৎসবে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে। সেটি ছিল মমতার গড় কলকাতার ঘটনা। এবার দিল্লিতে আয়োজিত হতে চলা নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক আসন্ন, যেখানে সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে।

 নীতি আয়োগের বৈঠক কবে?

নীতি আয়োগের বৈঠক কবে?

২০ ফেব্রুয়ারি নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। সেখানে সভাপতিত্ব যেমন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনই সেখানে সমস্ত গভর্নিং কাউন্সিলে রাজ্যের মুখ্যমন্ত্রী , লেফে্টন্যান্ট গভর্নর , কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিত থাকার কথা। সেই বৈঠকে মমতা উপস্থিত থাকছেন কি না তা নিয়ে রয়েছে জল্পনা।

মমতার উপস্থিতি নিয়ে জল্পনা

মমতার উপস্থিতি নিয়ে জল্পনা

এক নামী ইংরেজি মাধ্যমের খবর অনুযায়ী, সম্ভবত ২০ জানুয়ারি নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে না আপাতত। ওই সংবাদমাধ্যমে এক নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল নেতাকে উদ্ধৃত করে জানিয়েছে, সম্ভবত নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন না কাল।

 নীতি আয়োগের বৈঠক ও মমতা

নীতি আয়োগের বৈঠক ও মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বহুবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। বহুবারই বৈঠকে নিষ্ফলা বলেও দাবি করেছেন। তবে একুশের ভোটের আগে যেখানে কৃষি থেকে পরিকাঠামো, উৎপাদন ক্ষেত্রে নিয়ে যখন আলোচনা হতে চলেছে নীতি আয়োগের বৈঠকে, সেই জায়গা থেকে এই বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্সে দিকে তাকিয়ে সকলে।

নীতি আয়োগে এবারের চমক!

নীতি আয়োগে এবারের চমক!

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের এই বৈঠকে প্রথমবার এবার লাদাখ প্রতিনিধিত্ব করবে। ফলে এইবারের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এই বিশেষ চমক থাকছে বলে খবর। প্রসঙ্গত, এই কাউন্সিল গত বছর বৈঠকে বসতে পারেনি কোভিড পরিস্থিতির জেরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+