মতুয়া থেকে উদ্বাস্তুদের মন পেতে বিজেপি কোন ছকে ঘুঁটি সাজাচ্ছে! পদ্মশিবিরের নীলনকশা একনজরে
২০২১ সালের বাংলা বিধানসভার ভোট নিয়ে বিজেপি নিজের মতো করে একাধিক রণনীতি তৈরি করে রেখেছে। তাদের নির্বাচনী ইস্তেহার নিয়ে যেমন কমিটি রয়েছে, তেমনই প্রচারপর্ব নিয়েও রয়েছে একাধিক নীলনক্সা। একনজরে দেখা যাক, টার্গেট গ্রুপ নিয়ে বিজেপি কোন ছকে প্রচার চালাতে চাইছে।

টার্গেট গ্রুপ ও বিজেপি
মূলত বাংলার বুকে সম্প্রদায়কে ভিত্তি করে একাধিক টার্গেট গ্রুপ ভাগ করা হয়েছে। যেমন মতুয়া সম্প্রদায়, উদ্বাস্তু সম্প্রদায়। তেমনই পেশার দিক থেকেও সম্প্রদায় ভাগ করে, চিকিৎসক, মৎসজীবী, খেলোয়াড়, প্রাক্তন সরকারী কর্মী, শিক্ষক এমন বিভাগ তৈরি করে নিয়েছে তারা। আর সেই বিভাগের ভিত্তিতে এক একটি টার্গেট গ্রুপ তৈরি করেছে বিজেপি।

প্রচারের ঘুঁটি
বঙ্গবিজেপি এবার এই এক একটি টার্গেট গ্রুপকে নিয়ে প্রতিনিধি পাঠিয়ে সেখানে প্রচার করতে নামছে। এজন্য দলের মধ্যে ১৭ টি সেল তৈরি হয়েছে। সেই সেল টার্গেট গ্রুপগুলির কাছে তাঁদের কথা শুনে, দলের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্বে আছে।

নাড্ডা-শাহ ও টার্গেট গ্রুপ
এর আগে নিজের বাংলা সফরে জেপি নাড্ডা ইতিমধ্যেই মৎসজীবী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন। তাঁদের অবস্থার খোঁজ খবর নেন। এদিকে, এর আগে মতুয়াবাড়িতে মধ্যাহ্নভোজে দেখা যায় অমিত শাহকে। তাঁর আসন্ন সফরেও মেদিনীপুরে চাষিদের সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা থাকছে বলে খবর। ফলে টার্গেট গ্রুপ ভেদে বিজেপি নিজের প্রচার পর্ব শুরু করেছে, এটা বলাই যায়।

তৃণমূল ও বিজেপির পরিস্থিতি
একদিকে, যখন বিজেপি নিজে প্ল্যান মাফিক একের পর এক ঘুঁটি বাংলার বুকে সাজাচ্ছে, তখন তৃণমূলে ভাঙনের সুর। ঘাসফুলের তাবড় নেতারা হাইকমান্ডের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। যা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অস্বস্তিতে ফেলেছে।












Click it and Unblock the Notifications