বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভালুক শাবক উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভালুক শাবক উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

এবার মাস চারেক বয়সের ভালুক শাবক উদ্ধার ঘিরে সংবাদ শিরোনামে বক্সা ব্যাঘ্র প্রকল্প। জানা গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া কুমারগ্রাম চাবাগান এলাকায় ঢুকে পড়ে একটি তিন চার মাস বয়সের ভালুকের শাবক। এরপরই লোকালয়ে ভালুকটিকে দেখে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে। এলাকার পথকুকুররাও ভালুক শাবককে আক্রমণ করতে যায়।

বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভালুক শাবক উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

খবর পেয়ে ছুটে আসে ভালুকের বাচ্চাটিকে উদ্ধার করতে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। ভালুকটিকে উদ্ধার করে শিলিগুড়ির বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ ভালুকটিকে নিয়ে গেছে বলে জানা গিয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, ভালুকের বাচ্চাটিকে জঙ্গলে ছাড়া বিপজ্জনক ছিল। তাই শাবকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগেও এই বনাঞ্চলে ভালুকের ছবি পাওয়া গিয়েছিল। এলাকার মানুষ ভালুক দেখেছিল। উল্লেখ্য ১২ জানুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জোড়া ব্ল্যাক প্যান্থারের ছবি ফরেস্ট গাইডের মোবাইল ক্যামেরায় বন্দি হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এবার ভালুক শাবকের ছবি ধরা পড়ায় ফের সংবাদ শিরোনামে উঠে এল বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+