Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিশুর টানা পাঁচদিন জ্বর-শ্বাসকষ্ট থাকলে সতর্ক হন! 'অজানা জ্বর' নিয়ে চিকিৎসার নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

রাজ্যে করোনা সংক্রমনের রেশ এখনও কাটেনি। প্রত্যেকদিনই শতাধিকেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর এই অবস্থার মধ্যেই থার্ড ওয়েভের আতঙ্ক রয়েছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে রাজ্যের অজানা জ্বরের প্রকোপ। উত্তর থেকে দক্ষিণ ভয়ঙ্ক

রাজ্যে করোনা সংক্রমনের রেশ এখনও কাটেনি। প্রত্যেকদিনই শতাধিকেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর এই অবস্থার মধ্যেই থার্ড ওয়েভের আতঙ্ক রয়েছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে রাজ্যের অজানা জ্বরের প্রকোপ। উত্তর থেকে দক্ষিণ ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে এই সংক্রমন।

চিকিৎসার নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

উত্তরবঙ্গের একাধিক জেলাতে বহু শিশু এই মুহূর্তে জেলার একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁদের সবার সর্দি এবং কাশি রয়েছে। যদিও এর মধ্যে আতঙ্কের কিছু দেখছেন না। তাঁদের দাবি, ইনফ্লুয়েঞ্জা-বি এবং রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাসে (আরএস ভাইরাস) আক্রান্ত।

তবে আজ শনিবারও নতুন করে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মালদহ মেডিক্যাল কলেজে ওই শিশুটি চিকিৎসাধিন ছিলেন। আজ সকালে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে খবর। তবে জেলার একাধিক হাসপাতালে একাধিক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

যদিও ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মেডিক্যাল টিম।

পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। ডাক্তারদের দাবি, আশঙ্কা কিংবা আতঙ্কের কিছু নেই। আবহাওয়া পরিবর্তনের সঙ্গেই ঘটছে এমন সমস্যা। তবে রাজ্যে শিশুদের জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ সম্পর্কে গাইডলাইন ঘোষণা করল স্বাস্থ্য ভবন। কি করা উচিৎ আর কি করা উচিৎ নয় সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ওই গাইড লাইনে।

শুধু তাই নয়, কোন সময়ে শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে। অক্সিজেনের মাত্রা কত থাকা উচিৎ সেখানে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

গাইডলাইনে বলা হচ্ছে জরুরি প্রয়োজনে প্যারাসিটআমল কাছে রাখার কথা বলা হয়েছে। চার ঘন্টা অন্তর তা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও নাক বন্ধের ক্ষেত্রে অট্রিভেন দেওয়ার কথা বলা হয়েছে। জ্বরের সঙ্গে যদি পেট খারাপ থাকে তাহলে ওআরএস দেওয়ার কথা বলা হয়েছে। তবে অবশ্যই শ্বাসপ্রশ্বাসের গতি, পেচ্ছাপের পরিমানের দিকে নজর রাখার কথা বলছেন স্বাস্থ্য আধিকারিকরা।

পাশাপাশি প্রতি মুহূর্তে অক্সিজেন স্যাচুরেশনটাও খুব জরুরি। সেদিকেও নজর রাখার কথা বলা হচ্ছে। তবে যদি শ্বাসকষ্ট বাড়তে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। যদি টানা তিনদিন জ্বর থাকে, কিংবা পাঁচদিন গেলেও না কমে সেক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা।

জ্বরের প্রকোপ বাড়তে থাকায় কয়েকদিন আগেই বিশেষজ্ঞ কমিটি তৈরি করে স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, দ্রুত ওই বিশেষজ্ঞ কমিটিকে চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়। জানা যায়, জ্বরের কারণ খুঁজে তার চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা প্রস্তত করছেন বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকাও রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওই গাইডলাইনে। পই গাইডলাইন সমস্ত হাসপাতালে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+