ফের দিলীপ-শুভেন্দুদের চ্যালেঞ্জ, তৃণমূল কংগ্রেস নেতার মতোই কথা বলছেন প্রশান্ত কিশোর!
মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ দাবি করেছিলেন, ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এনিয়ে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রশান্ত কিশোর। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের ঘরে পৌঁছাতেই বিজেপিকে সমস্যায় পড়তে হবে। এর প্রেক্ষিতে প্রশান্ত কিশোরকে আক্রমণ শানিয়েছিলেন বিজেপি নেতারা। এবার সেই আক্রমণের জবাবে রীতিমতো তৃণমূল নেতার ধাঁচেই বক্তব্য রাখলেন আইপ্যাক প্রধান প্রশান্ত কিশোর।

নির্বাচনে বিজেপি ২০০ আসনে জয় পাবে
শনি ও রবিবার রাজ্য সফরে এসেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি দাবি করেছেন, আগামী নির্বাচনে বিজেপি ২০০ আসনে জয় পাবে। আবার বিজেপির কোনও কোনও নেতা দাবি করছেন যে তৃণমূলের বিধায়ক সংখ্যা এবার ১০০-এর নিচে নেমে যাবে। এর জবাবে পিকে বলেছিলেন বিজেপি ৯৯ আসন পার করবে না। এবার তাঁর চ্যালেঞ্জ, বিজেপি ২০০ না পেলে বিজেপি নেতারা পদত্যাগ করবেন তো!

প্রশান্ত কিশোরের আক্রমণ
এর আগে প্রশান্ত কিশোর টুইটারে লেখেন, 'বাস্তব পরিস্থিতি হল বিজেপিকে এবার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও সমস্যা পড়তে হবে।' বিজেপি এবার বিধানসভা নির্বাচনে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিন্তু প্রশান্ত কিশোরের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিবৃদ্ধির বিষয়টি মিডিয়াই ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।

পাল্টা তোপ বিজেপি নেতাদের
তিনি টুইটারে আরও লিখেছেন, 'যদি বিজেপি এর থেকে ভালো কিছু করে তাহলে আমি এখান থেকে চলে যাব।' পিকে-র পরামর্শ, এই টুইটের যেন স্ক্রিনশট নিয়ে রাখা হয়। পালটা টুইট করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি লেখেন, 'বাংলায় বিজেপির যে সুনামি চলছে তাতে রাজ্যে সরকার তৈরি হওয়ার পর এই দেশকে একজন ভোট কৌশলীকে হারাতে হবে।'

দিলীপ ঘোষের তোপ
এদিকে এদিন কটোয়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি চলে যাবে।' এছাড়াও তিনি বলেন,' মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি তো যাবেই। উনি এজন্যই টাকা নিয়েছেন। বিজেপিকে নিয়ে প্রশান্ত কিশোরের ভাবতে হবে না। তৃণমূল কংগ্রেস দুই ফিগারের বেশি কি বের হতে পারবে? সেটার জন্য আপনি টাকা নিয়েছেন।'

শুভেন্দুর যোগদান
প্রসঙ্গত, শনিবার বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, সাংসদ ও জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এই যোগদানের পর অমিত শাহ পাঁচ বছরের জন্য সরকার গড়তে দেওয়ার জন্য বাংলার জনগণের কাছে আবেদন করেছেন। তাহলে বিজেপি এই রাজ্যকে সোনার বাংলায় পরিণত করবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

৬০০টি সভা করার কথা তৃণমূল নেত্রী মমতার
এদিকে একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ২০২১ নির্বাচনের প্রচারে সারা রাজ্যে ৬০০টি সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানুয়ারিতে কলকাতায় বিজেপি বিরোধী নেতাদের নিয়েও সভা করতে পারে তৃণমূল। এই পুরো কর্মসূচি প্রশান্ত কিশোরের মাথা থেকেই বেরিয়েছে।












Click it and Unblock the Notifications