মুখ্যমন্ত্রী পিতার পুত্রও মুখ্যমন্ত্রী, ‘গৌরব’ গাথায় নাম লেখালেন কর্ণাটকের বাসবরাজ বোম্মাই

ফের এক মুখ্যমন্ত্রীর পিতার পুত্র মুখ্যমন্ত্রী হলেন। বিজেপিতেও সেই বংশ পরম্পরার দৃষ্টান্ত তৈরি হল। বাবার জুতো পায়ে গলালেন ছেলে।

ফের এক মুখ্যমন্ত্রীর পিতার পুত্র মুখ্যমন্ত্রী হলেন। বিজেপিতেও সেই বংশ পরম্পরার দৃষ্টান্ত তৈরি হল। বাবার জুতো পায়ে গলালেন ছেলে। ওড়িশায় নবীন পট্টনায়ক, কর্ণাটকের কুমারস্বামী, তামিলনাড়ুর স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডি, উত্তরপ্রদেশে অখিলেশের পর, ফের কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ বোম্মাই। একজন মুখ্যমন্ত্রী ছেলের মুখ্যমন্ত্রী হওয়ার আরও একটি উদাহরণ হলেন তিনি।

মুখ্যমন্ত্রী পিতার পুত্রও মুখ্যমন্ত্রী, ‘গৌরব’ গাথায় নাম

মঙ্গলবার কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী পদে বাসবরাজ বোম্মাই বসলেন। এই নিয়োগের ফলে তিনি উন্নীত হলেন অভিজাত মর্যাদায়। একজন মুখ্যমন্ত্রী পুত্র মুখ্যমন্ত্রী হলেন। বোম্মাই কর্ণাটকের প্রাক্তন সিএম এসআর বোম্মাইয়ের ছেলে। এসআর বোম্মাই ১৯৯৬-৯৮ কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। জেডিএসের এইচডি দেবেগৌড়ার পর তাঁর পুত্র কুমারস্বামী মুখ্যমন্রী্ণ হয়েছিলেন। তারপর রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী পিতার পুত্র মুখ্যমন্ত্রী বহলেন।

দেবেগৌড়া ১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত কর্ণাটকের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর কুমারস্বামী ২০১৮ থেকে ২০১৯-এ ওই পদে ছিলেন। এছাড়া উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব এবং পুত্র অখিলেশ যাদবের মতো ভারতীয় রাজনীতিতে পিতা-পুত্রের মুখ্যমন্ত্রী পদে বসার বিশদ উদাহরণ রয়েছে।

ওড়িশার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এখানে বিজু জনতা দলের বিজু পট্টনায়েক রাজ্যের তৃতীয় মুখ্যমন্ত্রী হন এবং তাঁর পুত্র নবীন পাটনায়েক রাজ্যের ১৩তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর জগন মোহন রেড্ডি আরেকটি উদাহরণ। তিনি তাঁর মুখ্যমন্ত্রী পিতা ওয়াইএস রাজশেখর রেড্ডির জুতোতে পা গলিয়েছিলেন।

তামিলনাড়ুতে ডিএমকে'র এম করুণানিধি এবং এমকে স্ট্যালিনের উদাহরণ রয়েছে। ভারতীয় রাজনীতির এই আকর্ষণীয় ঘটনার অন্য উদাহরণ হ'ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী কংগ্রেস নেতা হেম্বতী নন্দন বহুগুনা। তাঁর বড় ছেলে বিজেপির সদস্য বিজয় বহুগুনা উত্তরাখণ্ডের ষষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। শঙ্কররাও চৌহান এবং অশোক চৌহান হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা আরও এক পিতা-পুত্র জুটি। কংগ্রেস সদস্য শঙ্কররাও দু'বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর পুত্র ২০০৮-১০ একবার এই পদে ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+