বরুণ বিশ্বাস হত্যা মামলার বিচারপ্রক্রিয়া চলছে ধীর গতিতে, হাইকোর্টে জামিন পেল অন্যতম অভিযুক্ত

সুটিয়া গণধর্ষণ কাণ্ডের মূল সাক্ষী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বলাই মালাকারের শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট।

সুটিয়া গণধর্ষণ কাণ্ডের মূল সাক্ষী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বলাই মালাকারের শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ ১০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে বলাইয়ের জামিন মঞ্জুর করে বলে জানান মামলাকারির আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়। তবে তদন্তে সহযোগিতা করতে হবে বলাইকে। রাজ্যের বাইরেও যেতে পারবে না সে।

শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলার বিচারপ্রক্রিয়া চলছে ধীর গতিতে

উল্লেখ্য, ২০১২ সালের ৫ জুলাই উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে খুন হন সুটিয়া গণধর্ষণ কাণ্ডের মূল সাক্ষী শিক্ষক বরুণ বিশ্বাস। সন্ধ্যেয় সুটিয়ার যুবক বরুণকে করে গুলি করে মারে দুষ্কৃতীরা। কারণ গাইঘাটায় একের পর এক গণধর্ষণের ঘটনায় এলাকায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। ওই সব ঘটনায় কয়েক জন দুষ্কৃতী ধরা পড়ে। সাজাও হয়। তাদের মধ্যে কয়েকটি মামলায় মূল সাক্ষী ছিলেন বরুণ।

বৃহস্পতিবার মামলার শুনানিতে মামলাকারির আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায় জানান, এই হত্যা মামলায় ২০১৬ সালে সোদপুর থেকে গ্রেফতার হন তার মক্কেল বলাই মালাকার। কিন্তু বনগাঁ আদালতে এই মামলার বিচারপর্ব কার্যত থমকে রয়েছে। সেকারণে দীর্ঘ তিন বছর জেলে রয়েছে তার মক্কেল। বর্তমানে তার স্বরিরিক অবস্থা খুব খারাপ তাই জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হয় সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+