মালদহে পণ্যবাহী ট্রাক থেকে উদ্ধার ২১ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ
মালদহের গাজলের কদুবাড়ি মোড় এলাকা থেকে শুক্রবার রাতে এক পণ্যবাহী ট্রাক থেকে উদ্ধার হয়েছে ২১৩০০ পিস নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ।
মালদহের গাজলের কদুবাড়ি মোড় এলাকা থেকে শুক্রবার রাতে এক পণ্যবাহী ট্রাক থেকে উদ্ধার হয়েছে ২১৩০০ পিস নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। এই ঘটনায় ওই গাড়ির চালক উত্তর প্রদেশের মীরাটের বাসিন্দা মাজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশ থেকে আসা ওই ট্রাকটিতে বেশ কিছু আসবাসপত্রের সঙ্গে আড়ালে রেখে দিয়েছিল ফেনসিডিল সিরাপের বোতলগুলি। ওই সিরাপগুলি দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে নিয়ে গিয়ে ভিন্ন দেশে পাচারের ছক ছিল বলেও জানতে পেরেছে পুলিশ।
শুক্রবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাজলের ওই রাস্তায় টহল দেওয়ার সময় ট্রাকটিকে আটক করেছে। এরপর ওই ট্রাকের চালকে নিষিদ্ধ ওই সিরাপ নিয়ে যাওয়ার জন্য গ্রেপ্তার করে পুলিশ। মালদা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ট্রাক চালককে জিজ্ঞাসা করে ওই ব্যবসার সাথে আর কে কে যুক্ত আছে তার খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। শনিবার ধৃত মজিদ খানকে আদালতে তোলা হয়।












Click it and Unblock the Notifications