বসিরহাটে ব্লকে ব্লকে শুরু হল 'বাংলার গর্ব মমতা' কর্মসূচি
বসিরহাটে ব্লকে ব্লকে শুরু হল 'বাংলার গর্ব মমতা' কর্মসূচি
বসিরহাট মহকুমার বসিরহাট দু'নম্বর ব্লকের খোলাপোতার টাকি রোডে তৃণমূলের মহা মিছিল। তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন বাংলার গর্ব মমতা। প্রতিটি ব্লকে ব্লকে সেই কর্মসূচি করতে হবে।

তারই নির্দেশ মেনে বসিরহাট দুই নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, কার্যকরী সভাপতি সৌমেন মন্ডল, খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জী সহ তৃণমূলের নেতা- নেত্রী কর্মীরা প্রায় দু'কিলোমিটার পদযাত্রা করেন।
প্রত্যেকের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। একদিকে দিল্লির গণহত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল। অন্যদিকে বাংলার গর্ব মমতা। তাদের এই প্রথম কর্মসূচি নিয়ে মানুষকে উন্নয়নের কথা বলে ঘরে-ঘরে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে পৌরসভা ও ২০২১ এর বিধানসভা নির্বাচনের রাজনৈতিক দামামা বেজে গিয়েছে। সেই অবস্থায় দাড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করে দিল। এই মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী ও নেতা। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।












Click it and Unblock the Notifications