শোভন-বৈশাখীর তারায় তারায় লেখা নাম কি এবার দাম্পত্যের দুয়ারে, বিচ্ছেদে জল্পনা
শোভন-বৈশাখীর তারায় তারায় লেখা নাম কি এবার দাম্পত্যের দুয়ারে, বিচ্ছেদে জল্পনা
শোভনের জন্মদিনে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন- তুমি আর আমি লেখা আছি তারায় তারায়। নিজেদেরকে তারায় তারায় মিলিয়ে দেওয়ার সেই ছন্দ কি তবে এতদিনে মিলে যেতে চলেছে? অন্তত বৈশাখী-মনোজিতের বিবাহ বিচ্ছেদের আর্জিতে সেই কাব্যিক ছন্দ মিলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৈশাখী জল্পনার দুয়ার খুলে দিলেন একটি বাক্যে
শোভনের জন্মদিনে কাব্যিক পোস্ট ভাইরাল হয়েছিল মুহূর্তে। কিছুদিন নীরব থাকার পর ফের বৈশাখী জল্পনার দুয়ার খুলে দিলেন একটি বাক্যে। তিনি মনোজিতের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আর্জির পর জানালেন, শোভনের সঙ্গে বিবাহবন্ধনে তিনি আবদ্ধ হবেন কি না বলবে সময়।

তারায় তারায় প্রেমের প্রকাশ বৈশাখী শোভন ব্যানার্জির
তারায় তারায় তাদের প্রেমের প্রকাশ হয়েছিল আগেই। উভয়েই তা শুধু বন্ধুত্বে নিয়োজিত রাখতে চেয়েছিলেন। কিন্তু তা যে আরও গভীরে প্রবেশ করেছে, তা বোঝা যায় নারদকাণ্ডে শোভনের গ্রেফতারির পরেই। শোভনের জন্য বৈশাখীর আকুল কান্না সেদিন মানুষকে ভাবিয়ে তুলেছিল। তারপরই বৈশাখী বন্দ্যোপাধ্যায় হয়ে যান বৈশাখী শোভন ব্যানার্জি।

কাব্যিক-পোস্টের পর আরও এক বিচ্ছেদে জল্পনা
সোশ্যাল মিডিয়ায় বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠা, তারপর তারায় তারায় মিলে যাওয়ার কাব্যিক-পোস্টের পর স্বভাবতই ভাবনাটা অন্যদিকে মোড় নিতে শুরু করেছিল। তা প্রকট হতে সময় লাগল আরও দু-মাস। শোভন-বৈশাখীর বিবাদ বিচ্ছেদের মামলা তো চলছিলই, এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও মনোজিৎ মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলার অপেক্ষা।

শোভনের সঙ্গে বিয়ে হবে বৈশাখীর! বলবে সময়
বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও মনোজিৎ মণ্ডল উভয়েই বিবাব বিচ্ছেদের পক্ষে আবেদন করতে চলেছেন। মনোজিৎ মণ্ডল বলেন, মনের দিক থেকে যখন আলাদা হয়েছি, তখন বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াই শ্রেয়। আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবার একধাপ এগিয়ে বলেছেন, শোভনের সঙ্গে বিয়ে হবে কি না, তা বলবে সময়। ফলে জল্পনার পারদ চড়েছে জোর।

বিজেপিতে নাম লেখালেও গাঁটছড়া ছিঁড়ে গিয়েছিল
শোভন চট্টোপাধ্যায় রত্না ও তৃণমূলকে ছেড়ে বৈশাখীর দরজায় গিয়েছিলেন। তারপর বিজেপিতে নাম লেখালেও সেই গাঁটছড়া ছিঁড়ে গিয়েছিল সহজেই। রাজনীতি থেকে বর্তমানে অনেক দূরে শোভন চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে সে অর্থে অংশ নেননি, তারপরও তিনি সক্রিয় হননি রাজনীতিতে।

শোভন-বৈশাখীর দাম্পত্য-জীবন শুরুর অপেক্ষা, নাকি...
এদিন শোভন-বান্ধবী বৈশাখী হঠাৎ সক্রিয় হয়ে উঠলেন পার্সোনাল লাইফে। তিনি এবং তাঁর স্বামী মনোজিৎ মণ্ডল উভয়েই ডিভোর্সের পথে হাঁটলে শোভন-বৈশাখীর দাম্পত্য-জীবন শুরু হয় কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই প্রশ্নের উত্তরে বৈশাখী জানিয়েছেন, এর উত্তর দেবে সময়ই। অর্থাৎ তিনি খারিজ করেননি সম্ভাবনা।

তারায় তারায় লেখা নাম কি বন্ধনে আবদ্ধ হবে এবার
শোভনের জন্মদিনে তারায় তারায় মিলে যাওয়ার মাস খানেক আগে বৈশাখী ফেসবুক ওয়ালে নতুন নামে আবির্ভুত হয়েছিলেন। তাঁর নতুন নাম হয়েছিল বৈশাখী শোভন ব্যানার্জি। ১৬ জুন ওই ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন- আমি থেকে আমাদের যাত্রা শুরু হল। জামাইষষ্ঠীর দিনে তাঁদের এই যাত্রা শুরু নিয়ে কম কটাক্ষ হয়নি। তারপরও কাব্যিক শুভেচ্ছা বৈশাখী-শোভন তারায় তারায় লেখা থাকার বার্তা দিয়েছিলেন। এবার কি তবে বন্ধনের অপেক্ষায়
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications