বিজেপিতে শোভনের অবস্থান ঠিক কী, পার্থর সঙ্গে সাক্ষাতে বিস্তারিত জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে শোভনের অবস্থান ঠিক কী, পার্থর সঙ্গে সাক্ষাতে বিস্তারিত জানালেন বৈশাখী

শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস রত্নাকে দায়িত্ব দেওয়ার পর থেকই জল্পনা চলছিল, শোভ তাহলে কোন দলে সক্রিয় হবেন। মঙ্গলবার শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের টানা দু-ঘণ্টা বৈঠকের পর আবার সেই একই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে এরই মধ্যে বৈশাখী অনেকটাই সাফ করে দিয়ে গিয়েছেন।

শোভনের অবস্থান জানালেন বৈশাখী

শোভনের অবস্থান জানালেন বৈশাখী

বৈশাখী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানান, তৃণমূল কংগ্রেস শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে সেভাবে আগ্রহ দেখাচ্ছে না, আবার বিজেপিতেও সক্রিয় নন শোভন চট্টোপাধ্যায়। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। বৈশাখী সাফ জানিয়ে দেন, তৃণমূল তাঁকে নিয়ে কী ভাবছেন, তা বুঝেই সিদ্ধান্ত নেবেন শোভন চট্টোপাধ্যায়।

আদতে কোনও দলেই নেই শোভন!

আদতে কোনও দলেই নেই শোভন!

বৈশাখী এদিন বলেন, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে এখনও দ্বিধা কাটেনি তৃণমূলের। অথচ বিজেপিতে যোগ দেওয়ার পরও শোভন চট্টোপাধ্যায় একটিবারের জন্যও তাদের মঞ্চে ওঠেননি। যোগ দেননি কোনও অনুষ্ঠানে। আদতে তিনি কোনও দলেই নেই। তৃণমূলেও না বিজেপিতেও না।

কেন পার্থর বাড়িতে বৈশাখী?

কেন পার্থর বাড়িতে বৈশাখী?

বৈশাখী স্পষ্ট করে দেন, তৃণমূল যদি আগ্রহ না দেখায় তবে বিজেপিতে সক্রিয় হওয়া ছাড়া কোনও পথ খোলা থাকবে না। তৃণমূলে রত্নার গুরুত্ব বাড়ার পর এবং তৃণমূল অনাগ্রহী থাকায় শোভনের কাছে বিজেপিতে সক্রিয় হওয়ার সম্ভাবনাই প্রবলতর হচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বৈশাখী কি তাহলে শোভনের বিজেপিতে যাওয়া আটকাতেই পার্থও সঙ্গে দেখা করতে গেলেন।

তৃণমূলে ফেরার পথে কাঁটা রত্না

তৃণমূলে ফেরার পথে কাঁটা রত্না

শোভনের তৃণমূলে ফেরার নেপথ্যে মূল সমস্যা ছিলেন রত্না চট্টোপাধ্যায়। শোভন প্রকারান্তরে জানিয়েওছিলেন রত্নার সঙ্গে তাঁর মঞ্চ শেয়ার করা সম্ভব নয়। তারপরই তাঁর তৃণমূলে ফেরার পথ কণ্টকাকীর্ণ হয়ে ওঠে। আর সেই পথে একপ্রকার প্রাচীর পড়ে যায়, রত্নাকে শোভনের বিধানসভায় তৃণমূল দায়িত্ব দেওয়ার পরেই।

জল্পনা বাড়িয়েই চলেছেন বৈশাখী

জল্পনা বাড়িয়েই চলেছেন বৈশাখী

শোভনের তৃণূমূলে ফেরার পথে যখন রত্নাকে শিখণ্ডি দাঁড়া কারনো হয়েছে, তখন তাঁর বিজেপিতে সক্রিয় হওয়া ছাড়া আর উপায় কোথায়? রাজনৈতিক মহল এমনটা মনে করলেও, শোভন নিজে কী ভাবছেন? এদিন বৈশাখী কি তা জানাতেই পার্থর বাড়িতে গেলেন? শোভনকে নিয়ে প্রতিদিনই জল্পনা ফের বাড়িয়ে চলেছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+