রাজ্যে আরও কমল বিজেপি বিধায়কের সংখ্যা, সোমবার তন্ময় ঘোষের পর এবার বাগদার বিশ্বজিৎ দাসের যোগদান তৃণমূলে

শুরু করেছিলেন মুকুল রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দিয়েছিলন। সোমবার বিজেপি ছাড়েন বিষ্ণুপুরের বিজেপি (bjp) বিধায়ক তন্ময় ঘোষ। আর মঙ্গলবার তৃণমূলে ফিরে গেলেন বিশ্বজিৎ দাস। কারণ হিসেবে তিনি বলেছেন

শুরু করেছিলেন মুকুল রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দিয়েছিলন। সোমবার বিজেপি ছাড়েন বিষ্ণুপুরের বিজেপি (bjp) বিধায়ক তন্ময় ঘোষ। আর মঙ্গলবার তৃণমূলে ফিরে গেলেন বিশ্বজিৎ দাস। কারণ হিসেবে তিনি বলেছেন, দলে কাজ করার পরিবেশ নেই।

২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে তৃতীয় বিধায়কের তৃণমূলে যোগদান

২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে তৃতীয় বিধায়কের তৃণমূলে যোগদান

২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে জুন মাসে তৃণমূলে গিয়েছিলেন মুকুল রায়। তিনি তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। সোমবার যোগদান করেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। আর এদিন তৃণমূলে গেলেন বিশ্বজিৎ দাস। শেষ দুই বিধায়কের যোগদান অনুষ্ঠান হয় ক্যামাক স্ট্রিটের এক হোটেলে।

 তৃণমূলে যোগদান নয় ফেরা

তৃণমূলে যোগদান নয় ফেরা

এই তিন নেতার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তাঁরা তৃণমূলে ফিরলেন। তাঁরা নিজেরাও সেই কথাই বলেছেন। সবাই বলেছেন, পরিস্থিতির চাপে কোনও নেতার প্রতি রাগ করে, ভুল বোঝাবুঝির জেরে বিজেপিতে যোগ দেন। কিন্তু সেখানে কাজের পরিবেশ না থাকায় তৃণমূলে ফিরে আসতে বাধ্য হলেন।

 মমতার প্রশংসা

মমতার প্রশংসা

অন্য দুইজনের মতো বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ভারতে নেই। দলমত নির্বিশেষে সব জনপ্রতিনিধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন বিশ্বজিৎ দাস। আরও দশ থেকে কুড়ি বছর এই সরকার ক্ষমতায় থাকবে বলেও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

ধস নামবে উত্তর ২৪ পরগনায়

ধস নামবে উত্তর ২৪ পরগনায়

২০১৯-এ বিজেপিতে যোগ দিয়ে বিশ্বজিৎ দাস বলেছিলেন তৃণমূলে ধস নামবে। যদিও ২০২১-এর বিধানসভা নির্বাচনে তা হয়নি। তিনি আসন ও দল বদলে বিধানসভায় জিতলেই তৃণমূল জেলায় ভালই ফল করে। এবার তৃণমূলে ফিরে গিয়ে বিশ্বজিৎ দাস বললেন, উত্তর ২৪ পরগনায় বিজেপিতে ধস নামবে।

বিজেপির নেতৃত্বে বহিরাগতরা

বিজেপির নেতৃত্বে বহিরাগতরা

এদিন সাংবাদিক বৈঠকে বিশ্বজিৎ দাস বলেন, বিজেপির নেতৃত্বে বহিরাগতরা রয়েছে। যাঁদের ভাষা কেউ বোঝে না, তাঁদেরকেই পশ্চিমবঙ্গের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন বিজেপিতে কাজের পরিবেশ নেই।

 তিনি কি বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন

তিনি কি বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন

সাংবাদিকরা বিশ্বজিৎ দাসকে প্রশ্ন করেন, তিনি কি বিজেপির বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন, সেই সময় বিশ্বজিৎ দাসকে থামিয়ে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় উত্তর দেন। এক সাংবাদিক সেই সময় রাজ্য থেকে বিজেপিতে যোগ দেওয়া দুই তৃণমূলের সাংসদের কথা বলেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, পরিস্থিতি যেমন চলছে, তেমনই চলতে থাকবে। কার্যত তিনি ইঙ্গিত করলেন এখনই তৃণমূলে যোগ দেওয়া বিজেপির কোনও বিধায়কই ইস্তফা দিচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+