মমতা শোচনীয় ব্যর্থ, মানুষকে বঞ্চনার খতিয়ান তুলে পরিবর্তনের ডাক দিলেন বাবুল
মমতা শোচনীয় ব্যর্থ, মানুষকে বঞ্চনার খতিয়ান তুলে পরিবর্তনের ডাক দিলেন বাবুল
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার শোচনীয় ব্যর্থ। এই সরকার রাজ্যের জনগণকে সমস্ত ক্ষেত্রে বঞ্চিত করেছে। পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত পরিবর্তনের আনতে। এবার বাংলায় বিজেপি সরকার আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল ব়্যালিতে অংশ নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিলেন বাবুল সুপ্রিয়।

ভার্চুয়াল ব়্যালিই প্রমাণ, এই তৃণমূল আর না
বাবুল বলেন, অমিত শাহের এই ভার্চুয়াল ব়্যালিই প্রমাণ করে দিয়েছে, বাংলায় পরিবর্তন আসছে। তাই লোকের থেকে দূরে থেকেও তাঁদের সঙ্গে সংযোগ সাধনে রেকর্ড গড়েছে বিজেপি। বাংলার মানুষ বিজেপি সরকারকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। এখন পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।

বিশ্বজুড়ে বাঙালি দেখেছে দিদির ব্যর্থতা
বাবুলের কথায়, বিশ্বজুড়ে বাঙালিরা এদিন অমিত শাহের সমাবেশ দেখেছিল। তারা বুঝতে পেরেছেন মমতা কীভাবে এই রাজ্যের মানুষের সঙ্গে বঞ্চনা করছেন। কীভাবে জনগণের প্রতি অন্যায় ও অবিচার করছেন। কেন্দ্রীয় সরকার জনগণের উন্নতির জন্য বহু যোজনা এবং পরিকল্পনা নিয়ে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সেগুলি বাস্তবায়িত করতে দেননি। এ থেকে বোঝা যায় যে তিনি জনগণের প্রতি কতটা অন্যায় করেছেন।

মুখ্যমন্ত্রীর খামখেয়ালিপনায় মানুষ বঞ্চিত
বিজেপি নেতা আরও বলেন, সারা দেশে বহু মানুষ আজ আয়ুষ্মান ভারত যোজনা দ্বারা উপকৃত হয়েছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের খামখেয়ালিপনার জন্য রাজ্যে তা প্রয়োগ করা যাচ্ছে না। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের দেওয়া তহবিল মানুষের কাছে পৌঁছচ্ছে না।

করোনা থেকে পরিযায়ী- সবেতেই ব্যর্থ মমতা
বাবুল বলেন, এখানেই শেষ নয়। কোভিড ১৯ সংক্রমণকেও তিনি গোপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোকদের রেশন বিতরণের সময়ও অন্যায় কাজ করছে তাঁর সরকার। উত্তরপ্রদেশ এবং বিহারের মতো অন্যান্য রাজ্যগুলিতে প্রায় ১৪০০ ট্রেন চলে এসেছে। এ রাজ্যে কেবল কয়েকটি ট্রেনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তাতে কিছউ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরতে পেরেছেন।












Click it and Unblock the Notifications