টেক্কা দেওয়ার রাজনীতি! সিনেমা হল খোলা নিয়ে মমতাকে খোঁচা বাবুলের

সিনেমা হল (Cinemal Hall) খুলে দেওয়ার রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । এক ফেসবুক পোস্টে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। আনলক ৫ অনুসারে সার

সিনেমা হল (Cinemal Hall) খুলে দেওয়ার রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । এক ফেসবুক পোস্টে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। আনলক ৫ অনুসারে সারা দেশে সিনেমা হল খোলার কথা ১৫ অক্টোবর থেকে। কিন্তু কেন্দ্রীয় সরকার তা নিয়ে নির্দেশিকা জারির আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( mamata banerjee) ঘোষণা করেন ১ অক্টোবর থেকে রাজ্যের সিনেমা হল খুলে যাচ্ছে।

টেক্কা দেওয়ার রাজনীতি

টেক্কা দেওয়ার রাজনীতি

আনলক ৫ নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল সারা দেশে ১৫ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়া হবে। কিন্তু তা নিয়ে নির্দেশিকা ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যে তা খুলে যাবে ১ অক্টোবর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে টেক্কা দেওয়ার রাজনীতি বলে খোঁচা দিয়েছেন বাবুল।

করোনার বিরুদ্ধে লড়াইকে রাজনীতির বাইরে রাখতে পারছেন না মমতা

করোনার বিরুদ্ধে লড়াইকে রাজনীতির বাইরে রাখতে পারছেন না মমতা

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র অভিযোগ, করোনার বিরুদ্ধে লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বাইরে রাখতে পারছেন না। তাঁর এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনেমা হল খোলার সিদ্ধান্তকে ঘিরে। ফেসবুক পোস্টে বাবুল বলেছেন, তিনি বিনোদন জগতের মানুষ। ফলে তিনি মিউজিশিয়ান, গায়ক এবং সিনেমা হল মালিকদের অবস্থা বোঝেন। তাঁদের কর্মীদের কথাও বোঝেন। যেখানে দর্শক বিহীন মাঠে খেলার আয়োজন হচ্ছে, সেখানে সিনেমা হল খোলায় করোনার সংক্রমণ বাড়বে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

 ২৬ সেপ্টেম্বর টুইটারে ঘোষণা মুখ্যমন্ত্র্রী

২৬ সেপ্টেম্বর টুইটারে ঘোষণা মুখ্যমন্ত্র্রী

২৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী টুইটারে ঘোষণা করেন, সিনেমা হল সহ রাজ্যের সমস্ত বিনোদনের কেন্দ্র খুলে দেওয়া হবে ১ অক্টোবর থেকে। ৫০ শতাংশ দর্শক নিয়ে তা চালু করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরাও বাধ্যতামূলক বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

১ অক্টোবর আনলক ৫-এর গাইডলাইন

১ অক্টোবর আনলক ৫-এর গাইডলাইন

কেন্দ্র আগেই জানিয়েছিল আনলক ৫ শুরু হবে ১ অক্টোবর থেকে। তবে তার জন্য নির্দেশিকা প্রকাশ আগেই করা হয়নি। ১ অক্টোবর নির্দিশাক প্রকাশ করা হয়। আনলক ৫, ১ অক্টোবর থেকে শুরু হলেও ওই নির্দেশিকায় সিনেমা হল ও বিনোদনের কেন্দ্র খোলার কথা বলা হয়েছে ১৫ অক্টোবর থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+