আনিস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় 'আজাদি' স্লোগান! মিছিল থেকেই নবান্ন অভিযানের ডাক
আনিসকাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা। গত কয়েকদিন কেটে গেলেও এখনও আনিস-কাণ্ডের মৃত্যু রহস্য কাটেনি। তবে রহস্যে ক্রমশ জড়িয়ে পড়ছে পুলিশ। তবে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছেই পড়ুয়াদের। সোমবারের পর আজ মঙ্গ
আনিসকাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা। গত কয়েকদিন কেটে গেলেও এখনও আনিস-কাণ্ডের মৃত্যু রহস্য কাটেনি। তবে রহস্যে ক্রমশ জড়িয়ে পড়ছে পুলিশ। তবে ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছেই পড়ুয়াদের। সোমবারের পর আজ মঙ্গলবারও পথে পড়ুয়ারা।

কলকাতার বিভিন্ন অংশে একাধিক ছাত্র সংগঠনের তরফে চলছে বিক্ষোভ-আন্দোলন। তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা।
ইতিমধ্যেই পার্ক সার্কাস থেকে এই মিছিল শুরু হয়ে গিয়েছে। ডোরিনা ক্রশিং হয়ে মহাকরণ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এই মিছিলের। যদিও পুলিশের তরফে এই মিছিল আটকাতে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন রাস্তায়। যে কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে কড়া ব্যবস্থাও করা হয়েছে।

যদিও বিক্ষোভকারীদের দাবি, যদি পুলিশ এই মিছিলকে আটকানোর চেষ্টা করা হয় তাহলে ব্যারিকেড ভেঙেই এই মিছিল এগোবে বলে হুঁশিয়ারি। আর এই মিছিল যাওয়ার সময়ে কলকাতার বিভিন্ন রাস্তায় শুয়ে অবরোধ পড়ুয়াদের। আর এর জেরে মিছিলের শুরুতেই অবরুদ্ধ হয়ে যায় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট।
তবে মিছিল যত এগোচ্ছে তত আরও বড় হচ্ছে। আলিয়া ছাড়াও কলকাতার বিভিন্ন কলেজের ছাত্ররাও এই মিছিলে অংশ নিচ্ছেন। রয়েছেন সাধারণ মানুষও। আর এই মিছিল থেকেই কখনও আওয়াজ উঠছে, আনিসের রক্ত হবে না ব্যর্থ... আবার কখনও হাল্লা বোল। এমনকি আজাদি স্লোগানও শোনা গিয়েছে। তবে তা অবশ্যই বিতর্কিত অংশ নয়। তবে এই সুবিশাল মিছিলে বহু ছাত্রীরাও অংশ নিয়েছেন।

Recommended Video
অন্যদিকে শুক্রবার গভীর রাতে ছাত্রনেতার আনিস খানকে তিনতলার ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলে খুনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার পরে চার দিনের মাথায় এদিন আমতা (Amta) থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড (suspend) করা কথা জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে। তবে এই তিন পুলিশকর্মী সরাসরি খুনের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা এখনও জানা যায়নি।

সোমবার মুখ্যমন্ত্রীর পরে ডিজিপি সিট গঠন করার ঘোষণার পরে রাতে আমতা থানায় গিয়ে সেখানেকার পুলিশকর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন সিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তারা। শুক্রবার রাতে কে কোথায় ডিউটিতে ছিলেন, তাও জানার চেষ্টা করেন তাঁরা।

এরপর এদিন সকালে তিন পুলিশকর্মীকে সাসপেন্ডের খবর জানা যায়। এঁদের মধ্যে রয়েছে এসএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরা। এই তিনজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে খারাপ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications