দেবের গ্রামে আক্রান্ত প্রভাবশালী তৃণমূল নেতা! অন্তর্দ্বন্দ্ব না বিজেপি উঠছে নানা প্রশ্ন

ভোট যত এগিয়ে আসছে বাংলায় বাড়ছে রাজনৈতিক হানাহানি। এবার সাংসদ দেবের গ্রামে আক্রান্ত স্থানীয় তৃণমূল যুবর ( trinamool congress) সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাপস দাস নামে ওই নেতাকে ভর্তি করানো হয়েছ

ভোট যত এগিয়ে আসছে বাংলায় বাড়ছে রাজনৈতিক হানাহানি। এবার সাংসদ দেবের গ্রামে আক্রান্ত স্থানীয় তৃণমূল যুবর ( trinamool congress) সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাপস দাস নামে ওই নেতাকে ভর্তি করানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এদিকে এই হামলায় উত্তেজনা ছড়িয়ে কেশপুরের মহিষদায়।

আক্রান্ত তৃণমূল নেতা

আক্রান্ত তৃণমূল নেতা

রাজনৈতিক হামলার সম্মুখীন কেশপুরে তৃণমূল নেতা তাপস দাস। তিনি বর্তমানে এলাকার তৃণমূল যুবর সভাপতি। হামলার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। প্রথমে তাঁকে প্শপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

এই হামলায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার কেশপুরের মহিষদায় বিজেপির প্রশিক্ষণ শিবির ছিল। এই শিবির শেষ হলে তৃণমূল নেতা তাপস দাসকে তুলে এনে, রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপির

তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। জেলা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। তাদের অভিযোগ, এলাকায় বিজেপির ওপরেই ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তৃণমূল। বিজেপির কর্মসূচির আগে বোমা মারার অভিযোগও তোলা হয়েছে।

তদন্ত শুরু পুলিশের

তদন্ত শুরু পুলিশের

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।

জেলায় জেলায় সংঘর্ষ

জেলায় জেলায় সংঘর্ষ

শুধু পশ্চিম মেদিনীপুরেই নয়, বীরভূম থেকে উত্তর ২৪ পরগনা সর্বত্রই চলছে সংঘর্ষ। গত মাসে বীরভূমে নানুর থানার কুড়গ্রাম উত্তপ্ত হয়েছিল রাজনৈতিক সংঘর্ষ। আহত হয়েছিলেন দুপক্ষের সাতজন। যা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল ও বিজেপি। অন্যদিকে মাঝে মধ্যেই উত্তপ্ত হয় ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর।

উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গও। সম্প্রতি মাথাভাঙায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। বিজেপির গণতন্ত্র বাঁচাও অভিযানে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছিল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+