আম্ফানের ধাক্কা সামাল দিতে সেনা নামল শহরে জেলায়, যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ
রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে বিকেল থেকেই আম্ফান বিধ্বস্ত রাজ্যে উদ্ধারকাজে হাত লাগাল সেনাবাহিনী। রাজ্যের অনুরোধে ৫ কোম্পানি সেনা পাঠিয়েছে কেন্দ্র।
রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে বিকেল থেকেই আম্ফান বিধ্বস্ত রাজ্যে উদ্ধারকাজে হাত লাগাল সেনাবাহিনী। রাজ্যের অনুরোধে ৫ কোম্পানি সেনা পাঠিয়েছে কেন্দ্র। শহরের বিভিন্ন জায়গায় উদ্ধারকাজ শুরু করেছে। আম্ফান বিধ্বস্ত ৫ জেলাতেও উদ্ধার কাজ করবে সেনা।

সেনা নামল রাজ্যে
রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে ৫ কোম্পানি সেনা পাঠিয়েছে কেন্দ্র। বিকেল থেকেই শহরে উদ্ধার কাজ শুরু করেছেন জওয়ানরা। সাদার্ন অ্যাভিনিউতে গাছ কেটে রাস্তা পরিষ্কার করছেন তাঁরা। শহরের একাধিক রাস্তায় পড়ে রয়েছে গাছ। গোটা কলকাতায় প্রায় সাড়ে ৫ হাজার গাছ পড়েছে আম্ফানের তাণ্ডবে। উপড়ে পড়েছে অসংখ্য বিদ্যুতের খুঁটি।

জেলাতেও উদ্ধারকাজে সেনা
আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত রাজ্যের ৫ জেলা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সেনা নামানো ছাড়া কোনও উপায় ছিল না রাজ্যের কাছে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তি, গোসাবা, ক্যানিং, ঝড়খানি, সন্দেশখালিতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। বিদ্যুৎ সংযোগ ফেরাতে সেখানে দীর্ঘ সময় লেগে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অতিরিক্ত এনডিআরএফ টিম
রাজ্যের আবেদন মেনে আরও এনডিআরএফের আরও ১০টি টিম উদ্ধার কাজ শুরু করেছে রাজ্যে। জল বিদ্যুৎ পরিষেবা না পেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শহরবাসী। জল বিদ্যুতের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে শহরে। সোনারপুরে বিডিও অফিসে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।

১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য
প্রধানমন্ত্রী গতকালই রাজ্যে এসে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা মত আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই টাকা রাজ্যের জন্য দিয়ে দেওয়া হল। একই সঙ্গে রাজ্যের উদ্ধার কাজে সহযোগিতার জন্য আরও ১০ টিম এনডিআরএফ পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications